শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

রাণীশংকৈলে’র সাবেক পৌর-প্রশাসক মঞ্জুরুল আলমের দাফন জানাযা সম্পন্ন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ২৩৩ সময় দেখুন

মাসুদ রানা-জেলা প্রতিনিধি (ঠাকুরগাঁও), ৩১ মে ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর প্রশাসক বর্ষিয়ান রাজনীতিবিদ মঞ্জুরুল আলমের জানাযার নামাজ আজ শনিবার সকাল ১০ টায় তার নিজ বাড়ি সংলগ্ন বনগাঁও দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। তাঁর জানাযার নামাজে জেলা উপজেলা ইউনিয়ন বিএনপিসহ সকল শ্রণী পেশার মানুষ অংশগ্রহন করেন।

 

জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

 

এর আগে গতকাল শুক্রবার (৩০মে) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর প্রশাসক বর্ষিয়ান রাজনীতিবিদ মঞ্জুরুল আলম মৃত্যু বরণ করেন।

 

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন- বিএনপির জেলা, উপজেলা, ইউনিয়ন নেতৃবৃন্দসহ বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক এবং গণমাধ্যম কর্মীরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর