বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

মির্জাপুরে ইয়াবাসহ উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক সেলিম সিকদারের স্ত্রী রুবি আক্তার দুই সহযোগীসহ গ্রেপ্তার

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৪২২ সময় দেখুন

জাহাঙ্গীর আলম-ভ্রাম্যামান প্রতিনিধি, ২৯ মে ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): টাঙ্গাইলের মির্জাপুরে ইয়াবাসহ উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক জিএস সেলিম সিকদারের সহধর্মিণী রুবি আক্তার কনাকে (৩৮) গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার আরও দুই সহযোগীকেও গ্রেফতার করে পুলিশ। বুধবার রাতে উপজেলা সদরের কলেজ রোডের মনসুর টাওয়ারে তার ভাড়া বাসা থেকে ৭০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে।

 

গ্রেপ্তার অন্য দুই সহযোগী হলেন পৌর সদরের পুষ্টকামুরী খালপাড়ার মৃত শাহাবুদ্দিনের ছেলে স্বপন মিয়া (৪৮) ও পাশ্ববর্তী সখিপুর উপজেলার হতিয়া রাজাবাড়ি গ্রামের রশিদ দেওয়ানের ছেলে সজিব দেওয়ান (৩১)।

 

পুলিশ জানায়, গ্রেপ্তার রুবি আক্তার কনা তার সহযোগীদের নিয়ে ভাড়া বাসায় দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসার চালিয়ে আসছিলেন। গোপন সংবাদ ও সুনির্দিষ্ট তথ্য প্রমাণ পেয়ে বুধবার রাতে তার ভাড়া বাসায় অভিযান চালায় থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে বিপুল পরিমাণ ইয়াবা বাতরুমে ফেলে দেয়। তারপরও বাসা তল্লাশি করে ৭০ পিস ইয়াবা উদ্ধার ও দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়।

 

মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,

 

গ্রেপ্তার নারীসহ তিনজনের নামে মাদক আইনে মামলা নেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর