বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

মগবাজারের ভাইরাল ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে ডিবি

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১৫৩ সময় দেখুন

ঢাকা, ২৯ মে ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): রাজধানীর মগবাজার এলাকায় প্রকাশ্যে চাপাতি দিয়ে আঘাত করে শিক্ষার্থীর কাছ থেকে ব্যাগ, মানিব্যাগ ও মোবাইল ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন— সোহেল, জীবন ওরফে হৃদয় ও শামীম। বুধবার রাতে ডিবির তেজগাঁও বিভাগের সদস্যরা তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ব্যাগ ও টাকা উদ্ধারসহ ছিনতাইয়ে ব্যবহৃত দুটি চাপাতি, মোটরসাইকেল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ডিবির তেজগাঁও বিভাগের একটি সূত্র গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।

 

পুলিশ বলছে, গ্রেপ্তারকৃত তিনজনই পেশাদার ছিনতাইকারী। গত ১৮ মে বিকালে মগবাজারের গ্রীনওয়ে লেনে আব্দুল্লাহ নামের এক শিক্ষার্থীকে চাপাতি দিয়ে আঘাত করে তার কাছ থেকে সবকিছু ছিনিয়ে নেয়। এই ছিনতাইয়ের একটি ভিডিও ফুটেজ ভাইরাল হওয়ার পর আসামিদের গ্রেপ্তারে কাজ শুরু করে গোয়েন্দা পুলিশ। এরই ধারাবাহিকতায় গতরাতে ছিনতাইকারী চক্রের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ডিবি সূত্র।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর