বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

মির্জাপুরে এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট আরাফাত ইসলাম শুভ’র বাড়িতে দিন দুপুরে দুর্ধর্ষ চুরি

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১৭৪ সময় দেখুন

জাহাঙ্গীর আলম-মির্জাপুর উপজেলা প্রতিনিধি (টাঙ্গাইল), ২৮ মে ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): বেসরকারি টেলিভিশন এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট আরাফাত ইসলাম শুভ গ্রামের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরে দিনে দুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৮ মে) দুপুরে এ চুরির ঘটনা ঘটে।

 

 

সাংবাদিক আরাফাত ইসলাম শুভর মা মর্জিনা বেগম জানান, সকাল ১০টার দিকে বাসায় তালা দিয়ে তিনি পাশেই ইউনিয়ন পাড়ায় তার মেয়ের বাড়িতে যায়। দুপুরে বাড়িতে ফিরে দেখতে পান বাসার গেটের তালা ভাঙা। ঘরে থাকা স্টিলের আলমারি ও ওয়ারড্রবে থাকা জামা-কাপড় মেঝেতে পড়ে আছে। ঘরের আলমারিতে থাকা ৫০ হাজার টাকা এবং প্রায় ৬ ভরি স্বর্ণ নিয়ে যায় চোরচক্র। এ ঘটনার পর আরাফাত ইসলাম শুভ মির্জাপুর থানা পুলিশকে ফোন করে মৌখিক অভিযোগ করেন।

 

 

এ বাপারে মির্জাপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, চুরির সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত প্রদক্ষেপ নেয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর