বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

টাঙ্গাইলের মির্জাপুরে ১০ লিটার চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ২০৮ সময় দেখুন

জাহাঙ্গীর আলম-মির্জাপুর উপজেলা প্রতিনিধি (টাঙ্গাইল), ২৮ মে ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): টাঙ্গাইলের মির্জাপুরে ১০ লিটার চোলাই মদসহ মো.রহিম(৩০)নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে বাঁশতৈল পুলিশ ফাঁড়ির এস আই মোকলেছুর রহমান তাঁর সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের পেকুয়া বাজার থেকে তাকে গ্রেফতার করেন।

 

গ্রেফতারকৃত রহিম উপজেলার গায়েরাবেতীল(ইন্নতখা চালা) গ্রামের আলাল উদ্দিনের ছেলে।১০ লিটার চোলাই মদসহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশতৈল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক(এস আই)মোকলেছুর রহমান।এঘটনায় এস আই মোকলেছুর রহমান বাদী হয়ে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে(মামলা নং ৩৭) আসামিকে আদালতে প্রেরণ করেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর