বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

রাজধানীর মিরপুরের এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীকে গুলি করে ২২ লাখ ছিনতাই

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ২৮৪ সময় দেখুন

ঢাকা, ২৭ মে ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): রাজধানীর মিরপুরে এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীকে গুলি করে ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গুলিতে গুরুতর আহত মানি এক্সচেঞ্জের মালিক মো. মাহমুদুল ইসলামকে (৫৫) শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টার দিকে নিজের অফিসে যা্ওয়ার পথে ওই গুলির ঘটনা ঘটে। সেনাবাহিনী, পুলিশ, র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত গেছেন।

 

গুলিবিদ্ধ মাহমুদুলের বাড়ি জামালপুরের মাদারগঞ্জে। তিনি মিরপুর ৬ নম্বর সেকশনের ৪ নম্বর লেনে পরিবার নিয়ে বসবাস করেন।

 

আজ সকালে মাহমুদুল বাসা থেকে মিরপুর ১০ নম্বর গোল চত্বর এলাকায় তার মানি এক্সচেঞ্জ অফিসে যাচ্ছিলেন।

 

মাহমুদুলের ভাষ্য, ‘পথে স্টেডিয়ামের সুইমিংপুল ও ফায়ার সার্ভিসের মাঝামাঝি আব্দুল বাতেন সড়কে দুটি মোটরসাইকেলে ছয়জন দুর্বৃত্ত আমার পথ রোধ করে। তারা আমার সঙ্গে থাকা টাকা দাবি করে। দিতে না চাইলে তারা আমার কোমরের বাম পাশে গুলি করে ২২ লাখ টাকা ছিনিয়ে নেয়।‘

 

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল স্থান্ন্তর করা হয় তাকে।

 

এ বিষয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজ্জাদ রুম্মন জানান, ঘটনার খবর শুনে তিনি মিরপুর বিভাগের সহকারী উপ-পুলিশ কমিশনারসহ ঘটনাস্থলে গেছেন। সিসিটিভি ফুটেজ দেখে সন্ত্রাসীদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানান ওসি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর