বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কবরস্থান থেকে ৪ টি কঙ্কাল চুরি

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১৮৮ সময় দেখুন

মাসুদ রানা-জেলা প্রতিনিধি (ঠাকুরগাঁও), ২৬ মে ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের একটি কবরস্থান থেকে কবর খুঁড়ে একই পরিবারের ৪টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত রাতে উপজেলার বাচোর ইউনিয়নের মীরডাঙ্গী বাজার এলাকার টেকিয়া মহেশপুর কবরস্থানে এ কঙ্কাল চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাণীশংকৈল থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায় , রবিবার রাতে কোনো একসময় ওই কবর স্থান থেকে ৪ টি কঙ্কাল নিয়ে যায় দুুর্বৃত্তরা। সোমবার বিকালে স্থানীয় লোকজন কবরস্থানের মাঠে গরু চড়াতে এলে ৪টি কবরের মাটি খোঁড়া অবস্থায় দেখতে পান । ওই এলাকার জবিবর রহমান জানান, আমিরুল ইসলাম, রাবেয়া বেগম, জরিফা বেগমসহ চার আত্মীয়কে ওই কবরস্থানে দাফন করা হয়। কেউ মারা গেছেন দু বছর আগে আবার কেউ দেড় বছর আগে। সর্বশেষ দাফন করা হয় আমিরুল ইসলামকে সাড়ে ৪ মাস আগে। তাদের কারো মরদেহ নেই কবরের ভেতর। তারা সকলেই টেকিয়া মহেশপুর এলাকার বাসিন্দা।

রাণীশংকৈল থানার এসআই সফিকুল ইসলাম জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তথ্য সংগ্রহ করা হয়েছে। কারা এর সাথে জড়িত তদন্ত করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর