কবির আকন্দ-শ্রীপুর উপজেলা প্রতিনিধি (গাজীপুর), ২৪ মে ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): শুক্রবার ২৩ মে ২০২৫ রাতে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা সদরে শ্রীপুর বাজারে শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মসজিদ মার্কেটের পাশাপাশি ৬ টি দোকানে সিরিজ চুরির ঘটনা ঘটেছে।
মার্কেটটির এই ৬ টি দোকানের টিনের চাল কেটে সিলিং ভেদ করে চুরি করে নগদ টাকা পয়সা ও দোকানের মালামাল নিয়ে যায়।
এতে মোঃ মানিকের মিনহাজ হার্ডওয়ার থেকে বেশ কিছু ইলেকট্রিক যন্ত্রপাতি ও মালামাল খোয়া যায়। তার পার্শ্ববর্তী হেলাল উদ্দিনের সেনেটারী দোকান থেকে বেশ কিছু সেনেটারী মালামাল চুরি হয়। পার্শ্ববর্তী রামু চন্দ্রের সাইকেলের দোকান থেকে সাইকেলের যন্ত্রপাতি চুরি হয়। পার্শ্ববর্তী রাকিব হোসেনের রাকিব টেইলার্স থেকে লক্ষাধীক টাকার নতুন থান কাপড় নিয়ে যায়। আলামিন এর মোটর সাইকেলের দোকান থেকে মোটর সাইকেলের বিভিন্ন নতুন যন্ত্রাংশ নিয়ে যায়।
এই মার্কেট থেকে পূর্বে একই কায়দায় একাধিকবার চুরির ঘটনা ঘটেছে। মাত্র এক মাস পূর্বে মানিকের মিনহাজ হার্ডওয়ার থেকে একই কায়দায় আরেক বার চুরি হয়েছিল। এর কিছুদিন পূর্বে একই মার্কেটের ইউসুফের দোকান থেকে আটটি গ্যাস সিলিন্ডার চুরি হয়েছিল।
একাধিকবার চুরির ঘটনা ঘটায় মার্কেটের ব্যবসায়ীরা উদ্বিগ্ন। তারা এ ব্যাপারে বাজার পরিচালনা কমিটিকে দায়ী করছেন। কারণ শ্রীপুর বাজার পরিচালনা কমিটি প্রয়োজনীয় পাহারাদার নিযুক্ত করে নাই। তাদের অভিমত এ কারণেই বারবার এই মার্কেটে চুরির ঘটনা ঘটছে। চুরির ব্যাপারে বাজার পরিচালনা কমিটির সভাপতি কে ফোন দিলে শ্রীপুর বাজার পরিচালনা কমিটির সভাপতি ফোন ধরে নাই। তাই তারা বাধ্য হয়ে শ্রীপুর মডেল থানায় একটি চুরির মামলা করেছে। সাথে সাথে শ্রীপুর মডেল থানা পুলিশ সরজমিনে পরিদর্শন পূর্বক তদন্ত করেছে।
এ ব্যাপারে শ্রীপুর বাজারের ব্যবসায়ীগণ একটি মানববন্ধনের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
Leave a Reply