মুনসুর আলী-ভ্রাম্যামান প্রতিনিধি, ২২ মে ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): সাভারের আশুলিয়া ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তার নিজস্ব নিয়মে অফিস খোলে সকাল সাড়ে নয়টা থেকে দশটার মধ্যে। ঐ কর্মকর্তা অফিসে না গিয়ে পাশের হোটেলে দশটায় বসে ব্যাস্ত ঘুষ বানিজ্যে।
সরজমিনে সাংবাদিকরা সকাল নয়টা থেকে আশুলিয়া ইউনিয়ন ভূমি অফিসের সমনে অবস্থান করলেও নয়টার পরও কোন কর্মচারি কর্মকর্তার দেখা মেলেনি। সাড়ে নয়টার পর এক দু’জন আসতে দেখলেও অফিসার মুল গেটে দেখা যায় তালা। নয়টা আটত্রিশ মিনিটে অফিসের মুল গেটের তালা খুললেও কর্মকর্তা কর্মচারীর পাশের চায়ের দোকান হোটেলে আড্ডা দিতে দেখা যায়। সকল কর্মকর্তা কর্মচারীগন অফিসে গেলেও অফিসের মূলকর্তা নায়েব মোঃ জয়দুল হোসাইনকে পাশের হোটেলে দশটার পরে প্রায় চল্লিশ মিনিট এক ব্যাক্তির সঙ্গে আলাপ আলোচনা এবং আর্থিক লেনদেন করতে দেখা যায়।
বিষয়টি আমাদের সাংবাদিক চিত্র ধারন করতে থাকে। এক পর্যায়ে ভিডিও ধারণা করতেছে টের পেয়ে দ্রুত হোটেল ত্যাগ করে। এ বিষয় নায়েব মোঃ জয়দুল হোসাইনকে বিষয়টি মুঠোফোনে জানতে চাইলে তিনি সঠিক কোন উত্তর দিতে পারে নাই।
এালাকার সচেতন মহল ও ভূমি সেবা নিতে আসা ভুক্তভোগীদের অভিযোগ প্রতিনিয়তি সকাল দশটার পর অফিস খোলে এবং বিকেল তিনটা বাজলেই অফিসের সকল সেবা বন্ধ করে দিয়ে যার যার মত করে চলে যেতে শুরু করে। যার ফলে ভূমি সেবা নিতে আসা ভুক্তভোগীর পড়ে বিপাকে।
ভুক্তভোগীদের দাবি সঠিক সময় অফিসের কার্যক্রম শুরু করা এবং সময় মত অফিস বন্ধ করলে সেবার মান যেমন ভাল হবে, তেমনি আমাদেরও হয়রানির স্বীকার হতে হবে না। বিষয়টি সংশ্লিষ্ট কর্তাদের নজরদারি বাড়িয়ে সঠিক সময়ে অফিস খোলা ও বন্ধের দাবি ভুক্তভোগীদের।
Leave a Reply