রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

শোকবার্তা

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ৪১০ সময় দেখুন

মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ১৯ মে ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আমরা গভীর শোক ও দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মোঃ মাহফুজুর রহমান সবুজ-এর বড় বোন মোসাম্মৎ জাকিয়া সুলতানা (বয়স ৫৯) আজ ১৯ মে ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার সকালে ঢাকার উত্তরার ১৩ নম্বর সেক্টরের নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

মরহুমার নামাজে জানাজা আজ এশার নামাজের পর তাঁর পৈতৃক নিবাস পটুয়াখালীর বাউফল উপজেলার শৌলা গ্রামে অনুষ্ঠিত হবে।

 

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম এক শোক বার্তায় বলেন, মরহুমার ইন্তেকালে আমরা বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত। আমি ব্যক্তিগতভাবে এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহপাক রাব্বুল আলামিন যেন তাঁকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করেন এবং শোকাহত পরিবারবর্গকে এই অপূরণীয় শোক বহন করার ধৈর্য ও সাহস দান করেন—আমিন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর