রবিবার, ৩১ মে ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

সাভারে বাবাকে হত্যার পর ৯৯৯ ফোন করে আত্মসমর্পণ করেছে মেয়ে

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ২৬২ সময় দেখুন

মোঃ বাবুল হোসেন, স্টাফ রিপোর্টার-আশুলিয়া, ০৮ মে ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): সাভারের মজিদপুরে ভাড়া বাসার ফ্ল্যাটে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগে মেয়েকে আটক করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।

 

আজ বৃহস্পতিবার ভোরে মজিদপুরের কাঠালবাগান এলাকায় আব্দুল কাদেরের বাড়ির ৫ম তলার একটি ফ্ল্যাটে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। হত্যাকাণ্ড সংঘটিত করার পর মেয়ে নিজেই জরুরী সেবা নম্বর ৯৯৯ এ ফোন করে পুলিশকে জানায়। পরে জান্নাতকে আটক করেছে পুলিশ।

 

আটক জান্নাত জাহান শিফা জানান, গতকাল রাতে ভাতের সাথে ২০ টি ঘুমের ঔষধ মিশিয়ে তার বাবাকে খাবার খাওয়ান তিনি। পরে পিতা ঘুমিয়ে পড়লে ভোর ৪ টার দিকে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করেন। এরপর ৯৯৯ এ ফোন করে পুলিশকে জানান তিনি।

 

পুলিশ জানায়, ২০২২ সালে নাটোরের সিংড়া থানায় পিতা আব্দুস সাত্তারের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছিলো মেয়ে জান্নাত জাহান শিফা। সেই মামলায় পিতা সাত্তার দীর্ঘ দিন কারাবাসের পর বের হয়ে আবারো মেয়ের সাথে ৫মাস পূর্বে সাভারে বসবাস শুরু করে। সেই মামলার সূত্র ধরেই পিতার সাথে মেয়ে জান্নাতের বনিবনা হচ্ছিল না।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর