শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

বাংলাদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরী লেস্টার ছেড়ে শেফিল্ড ইউনাইটেডে যোগ দিলেন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ২৪৩ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক, ২৯ জানুয়ারী ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): বেশ কিছুদিন ধরে আলোচনায় শীতকালীন দলবদলে প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটি ছাড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ তারকা হামজা চৌধুরী। অবশেষে সেটাই সত্যি হলো। লেস্টার সিটি ছাড়লেন ফুটবলার হামজা চৌধুরী।

 

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ছেড়ে ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপের ক্লাব শেফিল্ড ইউনাইটেডে যোগ দিয়েছেন তিনি। বিবিসি হামজার দল বদলের বিষয়টি নিশ্চিত করেছে।

 

হামজা অবশ্য একেবারেই লেস্টার ছাড়ছেন না। এই মৌসুমের বাকি অংশের জন্য ধারে প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়নদের ডেরা ছেড়ে শেফিল্ডে ব্রামাল লেনে পাড়ি দিচ্ছেন তিনি। ইংল্যান্ড অনূর্ধ্ব ২১ দলের সাবেক এই খেলোয়াড়ের আগামী শনিবার (১ ফেব্রুয়ারি) ডার্বি কাউন্টির বিপক্ষে নতুন ক্লাবের হয়ে অভিষেক হতে পারে।

 

ব্লেড নামে পরিচিত শেফিল্ড ইউনাইটেড হামজাকে তাদের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ‘বাংলাদেশি ব্লেড’ নামে পরিচিত করিয়েছে।

 

হামজা শেফিল্ডের ওয়েবসাইটে দেয়া বিবৃতিতে বলেন, ‘এটা মাত্র কয়েক সপ্তাহের জন্য হলেও আমি এখানে এসে খুশি এবং মাঠে নামার জন্য প্রস্তুত।’

 

তিনি আরও বলেন, ‘আমি দেখেছি দলটি কোন অবস্থানে আছে আমি এখানে আসতে চেয়েছি এবং সাহায্য করতেও। আমি ওয়াটফোর্ডে কয়েক মাস গাফারের (শেফিল্ডের কোচের ডাকনাম) সাথে কাজ করেছি, সময়টা ছোট ছিল, কিন্তু আমি উপভোগ করেছি। তাই যখন তিনি ফোন করেছিলেন, আমার উত্তর ছিল একটাই।’

 

২৭ বছর বয়সী হামজা লেস্টারের হয়ে ৯১টি ম্যাচ খেলেছেন। শেফিল্ডের কোচ ক্রিস ওয়াইল্ডারের অধীনে ২০২২-২৩ মৌসুমে ওয়ার্টফোর্ডের হয়ে ধারে কাটিয়েছেন এই বাংলাদেশি ফুটবলার।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর