শরীয়তপুরের জাজিরা থানার ভেতর থেকে ওসির ঝুলন্ত মরদেহ উদ্ধার
রিপোর্টার নাম
আপডেটের সময় :
বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
৩৬৩
সময় দেখুন
শরীয়তপুরের জাজিরা থানার ভেতর থেকে ওসির ঝুলন্ত মরদেহ উদ্ধার
শরীয়তপুর, ০৯ জানুয়ারী ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে থানা ভবনের ওসির আবাসিক শয়ন কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শরীয়তপুর জেলার পুলিশ সুপার নজরুল ইসলাম। তিনি জানান, ওসি আল আমিনের মরদেহ তার রুমের জানালার গ্রিলের সঙ্গে ঝুলতে দেখেন সহকর্মীরা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সুপারসহ অন্যরা গিয়ে তার মরদেহ নিচেই নামান। শরীয়তপুর পুলিশ হাসপাতালের চিকিৎসক মনিরুল ইসলাম মনির কালবেলাকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তবে ঘটনার আসল কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্তের পরে বাকিটা নিশ্চিত...
শরীয়তপুর, ০৯ জানুয়ারী ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে থানা ভবনের ওসির আবাসিক শয়ন কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন শরীয়তপুর জেলার পুলিশ সুপার নজরুল ইসলাম। তিনি জানান, ওসি আল আমিনের মরদেহ তার রুমের জানালার গ্রিলের সঙ্গে ঝুলতে দেখেন সহকর্মীরা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সুপারসহ অন্যরা গিয়ে তার মরদেহ নিচেই নামান।
শরীয়তপুর পুলিশ হাসপাতালের চিকিৎসক মনিরুল ইসলাম মনির কালবেলাকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তবে ঘটনার আসল কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্তের পরে বাকিটা নিশ্চিত হওয়া যাবে।
Leave a Reply