বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

সুরের মূর্ছনায় বিপিএল রাঙালেন রাহাত ফাতেহ আলী খান

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ৩২৩ সময় দেখুন

বিনোদন ডেস্ক, ২৪ ডিসেম্বের২০২৪ইং (ঢাকা টিভি রিপোর্ট): আগামী ৩০ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে বিপিএলের একাদশ আসর। তার আগে আজ মিরপুরের শের- ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে জমজমাট এক উদ্বোধনী অনুষ্ঠান। আর উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতালেন উপমহাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফাতেহ আলী খান। গানে গানে মাতিয়ে রাখলেন দর্শকদের।

রাহাত ফাতেহ আলী খান মঞ্চে ওঠেন রাত ৯টায়। বিসিবি থেকে আগে জানানো হয়েছিল তিনি গাওয়া শুরু করবেন রাত সাড়ে ৮টায়। সেখানে এই বিলম্ব যেন দর্শকদের তর সইছিল না। কারণ তার গান শোনার জন্য অনেক দর্শক সেই বেলা ৩টায় এসে প্রবেশ করেন।

তাদের জন্য অপেক্ষার প্রহর ছিল প্রায় সাড়ে ৫ ঘণ্টার বেশি। কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করলেও কারও মাঝে ধৈর্যচ্যুতি ঘটেনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর