মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

সৌম্যর পরিবর্তে পারভেজ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৭ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক, ২০ ডিসেম্বের২০২৪ইং (ঢাকা টিভি রিপোর্ট):  ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ খেলায় টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।

ওয়েষ্ট ইন্ডিজের কিংস্টনের অ্যারন্স ভেলে গ্রাউন্ডে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। এই ম্যাচে একাদশে একটি পরিবর্তন নিয়ে খেলছে বাংলাদেশ।

প্রথম দুই ম্যাচে খেলা ওপেনার সৌম্য সরকার চোট পাওয়ায় তার পরিবর্তে দলে ফেরানো হয়েছে তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমনকে।

অন্যদিকে দুটি পরিবর্তন নিয়ে খেলছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। আন্দ্রে ফ্লেচার ও আকিল হোসেনের জায়গায় খেলছেন জাস্টিন গ্রিভস ও জেইডেন সিলস।

ওয়েস্ট ইন্ডিজ: ব্রান্ডন কিং, জনসন চার্লস, নিকোলাস পুরান (উইকেটকিপার), জাস্টিন গ্রিভস, রোভম্যান পাওয়েল (অধিনায়ক), রোমারিও শেফার্ড, রোস্টন চেজ, জেইডেন সিলস, গুড়াকেশ মোতি, ওবেদ ম্যাকয় ও আলজারি জোসেফ।

বাংলাদেশ দল: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন কুমার দাস (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, জাকের আলি, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, শামিম হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর