মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১১:০০ অপরাহ্ন

কাশিমপুর কারাগারের ভেতরে এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২০
  • ২৮৪ সময় দেখুন

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদি নিখোঁজ রয়েছেন। তার নাম আবু বক্কর সিদ্দিক। বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চণ্ডিপুর এলাকায়। তিনি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে কারাগারের ভেতরে ওই কয়েদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। (ভিডিওতে বিস্তারিত দেখুন….)

তিনি বলেন, সন্ধ্যায় আসামিদের গণনার সময় থেকে আবু বক্কর সিদ্দিককে কারাগারে খুঁজে পাওয়া যায়নি। কারাগারের ভেতর খোঁজাখুঁজি অব্যাহত রয়েছে। ২০১২ সাল থেকে আবু বকর সিদ্দিক এ কারাগারে বন্দি ছিলেন।

জানা যায়, এর আগে ২০১২ সালেও একবার কারাগারের ভেতর লুকিয়ে ছিলেন আবু বক্কর সিদ্দিক। পরে খোঁজাখুঁজি পর তাকে পাওয়া যায়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর