বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন

করোনায় মারা গেলেন ময়মনসিংহের সিনিয়র জেল সুপার

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২০
  • ৩৭৩ সময় দেখুন

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার করোনার সম্মুখযোদ্ধা মোঃ আবু জাহেদ আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। করোনায় আক্রান্ত হয়ে আজ রোববার পৌণে ১২টায় দিকে ঢাকায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেছেন। সিনিয়র জেল সুপার মোঃ আবু জাহেদের বাড়ী মেহেরপুর জেলা সদর, থানাপাড়া থানা রোড এলাকায়। মুত্যুকালে স্ত্রী, ১ ছেলে ১ মেয়ে রেখে গেছেন।

নিজ গ্রামে তার দাফন করা হবে । ময়মনসিংহ বিভাগের ডিআইজি প্রিজন জাহাঙ্গীর কবির তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন বাংলাদেশ জেলের এই গর্বিত সদস্যের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর