বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে ২৪ ঘন্টায় আরোও ৩ জনের মৃত্যু : মোট মৃত্যু ৪২ জন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২০
  • ৩৭৭ সময় দেখুন

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে মারা গেছেন আরও ৩ জন। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা ৪২ জন। এদিকে নতুন করে আক্রান্তের রিপোর্ট কোন পরীক্ষাগার থেকে না পাওয়ায় নতুন আক্রান্তের সংখ্যা জানাতে পারেনি জেলা স্বাস্থ্য বিভাগ। রোববার (২৬ এপ্রিল) জেলা স্বাস্থ্য বিভাগ স‚ত্রে এই তথ্য জানা যায়। শনিবার এই মৃত্যুর সংখ্যা ছিল ৩৯। নতুন করে মারা যাওয়া দুই জন সিটি কর্পোরেশন ও একজন সদর উপজেলার বাসিন্দা।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে এই পর্যন্ত জেলায় মোট ২০৯১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েয়ে ২২৪ জনের। জেলায় এই পর্যন্ত করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ২৫ জন।

তারমধ্যে সিটি কর্পোরেশন এলাকার ১৬ জন, সদর উপজেলার ৭ জন, রূপগঞ্জ ও আড়াইহাজারের ১ জন করে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর