মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

বজ্রপাত নিরোধক টাওয়ার নির্মাণ করার কাজ চলছে : বলেছেন, দুর্যোগ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৯
  • ৭৩০ সময় দেখুন

আজ মঙ্গলবার সকালে সচিবালয়ে জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান বলেছেন, বজ্রপাতে প্রাণহানি ঠেকাতে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে বজ্রপাত নিরোধক টাওয়ার নির্মাণ করার কাজ চলছে। বন্যা মোকাবিলায় সব ধরনের ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।

ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, ‘বজ্রপাতে প্রতিদিনই অনেক মানুষ প্রাণ হারাচ্ছে। এ ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়েছি, কয়েকটি কোম্পানীর সাথে আলোচনা করেছি। ওয়ার্কশপও আরম্ভ করেছি।’

তিনি আরো বলেন, ‘বজ্র নিরোধক যে যন্ত্র এখন পর্যন্ত পেয়েছি তার সর্বনিম্ন প্রতিটার মূল্য সাড়ে সাত লাখ টাকা। এটা অনেক বড় বাজেটের ব্যাপার। আরো একটু কম দামের যন্ত্র খুঁজছি।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর