দশটি জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে : বলেছেন, ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মোহাম্মদ এনামুর রহমান
রিপোর্টার নাম
আপডেটের সময় :
শনিবার, ১৩ জুলাই, ২০১৯
৬৭৪
সময় দেখুন
দশটি জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে : বলেছেন, ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মোহাম্মদ এনামুর রহমান
আজ শুক্রবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মোহাম্মদ এনামুর রহমান বলেছেন, দেশের বিভিন্ন স্থানে নদ-নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দশটি জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। তবে, দুর্যোগ মোকাবিলায় সরকার তৎপর রয়েছে বলেও জানান তিনি। ডা. মোহাম্মদ এনামুর রহমান বলেন, আগামী কয়েকদিন আরো ভারী বর্ষণ হতে পারে, এর ফলে বন্যা পরিস্থিতির আরো অবনতি হতে পারে। এরইমধ্যে আমাদের দশটি জেলায় পানি বিপদসীমার ওপর দিয়ে অতিবাহিত হচ্ছে। এরমধ্যে সুরমা নদীর পানি ১০০ সেমিটারের ওপর দিয়ে অতিবাহিত হচ্ছে। কুশিয়ারা, সমেশ্বরী, কংস, তিস্তা, মাতামুহুরী-এই নদীগুলোর পানি অনেক ওপর দিয়ে অতিবাহিত হচ্ছে। তিনি আরো বলেন, আমাদের ৬২৮টি ঝুঁকিপূর্ণ...
আজ শুক্রবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মোহাম্মদ এনামুর রহমান বলেছেন, দেশের বিভিন্ন স্থানে নদ-নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দশটি জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। তবে, দুর্যোগ মোকাবিলায় সরকার তৎপর রয়েছে বলেও জানান তিনি।
ডা. মোহাম্মদ এনামুর রহমান বলেন, আগামী কয়েকদিন আরো ভারী বর্ষণ হতে পারে, এর ফলে বন্যা পরিস্থিতির আরো অবনতি হতে পারে। এরইমধ্যে আমাদের দশটি জেলায় পানি বিপদসীমার ওপর দিয়ে অতিবাহিত হচ্ছে। এরমধ্যে সুরমা নদীর পানি ১০০ সেমিটারের ওপর দিয়ে অতিবাহিত হচ্ছে। কুশিয়ারা, সমেশ্বরী, কংস, তিস্তা, মাতামুহুরী-এই নদীগুলোর পানি অনেক ওপর দিয়ে অতিবাহিত হচ্ছে।
তিনি আরো বলেন, আমাদের ৬২৮টি ঝুঁকিপূর্ণ পয়েন্ট নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে ২৬টি খুবই ঝুঁকিপূর্ণ।
Leave a Reply