শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

পেয়ারার ভাসমান হাট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আল রবার্ট মিলার

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১২ জুলাই, ২০১৯
  • ৬৮৩ সময় দেখুন

বাংলাদেশের ফ্লোটিং মার্কেট ঝালকাঠি সদর উপজেলার ভীমরুলি গ্রামের পেয়ারার ভাসমান হাট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আল রবার্ট মিলার। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় তিনি এ ভাসমান পেয়ারা হাটে এসে পৌঁছান। ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী এবং পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন মার্কিন রাষ্ট্রদূতকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান।

কেবল সাধারণ পরিদর্শনই নয়, রাষ্ট্রদূত আল রবার্ট মিলার নৌকায় চড়ে ভীমরুলি খালে সংক্ষিপ্ত নৌ-ভ্রমণ করেন। পরে তিনি পেয়ারার ডিঙি নৌকায় চড়ে স্থানীয় সাধারণ পেয়ারা ও সবজি চাষিদের সঙ্গে মিশে যান এবং তাদের সঙ্গে কথা বলেন। আল রবার্ট মিলার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় উচ্ছ্বসিতভাবে ভাসমান হাটের প্রশংসা করেন। প্রকৃতি ও সাধারণ মানুষের প্রশংসাও করেন মার্কিন রাষ্ট্রদূত।

প্রায় এক ঘণ্টা পরিদর্শন শেষে পরে রাষ্ট্রদূত বরিশালের উদ্দেশে রওয়ানা হন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর