মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

রিফাত হত্যায় ৭ জন গ্রেফতার হয়েছে, মূল আসামি শিগগিরই ধরা পড়বে : বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ৩০ জুন, ২০১৯
  • ৭২৩ সময় দেখুন

আজ রোববার বিকেলে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বরগুনায় রিফাত হত্যায় এ পর্যন্ত ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। মূল আসামিসহ দোষীরা সবাই শিগগিরই ধরা পড়বে এবং দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি পাবে। রাজনৈতিক কারণে কাউকে ছাড় দেয়া হবে না বলেও জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এজহারভুক্ত ছিল ১২ জন। আমরা শনাক্ত করেছি ১৩ জনকে। এছাড়া আরো কয়েকজন আমাদের আওতার মধ্যে চলে আসবে। তবে সবাই নানাভাবে আমাদের সহযোগিতা করেছে।

তিনি আরো বলেন, আমরা যাদের ধরেছি তারা সবাই সেই ভিডিওতে ছিল এবং এজহারভুক্ত। মূল আসামি যেই থাকুক, তাকে আমরা রাজনৈতিক নেতা হিসেবে না ধরি, তাকে একজন অপরাধী হিসেবে ধরেই যা আমাদের করণীয় তাই করে যাচ্ছি।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর