শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:০০ অপরাহ্ন

ওসি মোয়াজ্জেমকে জেলকোড অনুযায়ী ডিভিশন দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৪ জুন, ২০১৯
  • ৬৫৬ সময় দেখুন

ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির বক্তব্য ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার অভিযোগে করা তথ্যপ্রযুক্তি আইনের মামলায় গ্রেফতার সোনাগাজী মডেল থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে জেলকোড অনুযায়ী ডিভিশন দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আস সামশ জগলুল হোসেন শুনানি শেষে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন। এর আগে ২০ জুন মোয়াজ্জেম হোসেনের আইনজীবী ফারুক আহমেদ ডিভিশনের আবেদন করেন।

১৭ জুন বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আস সামশ জগলুল হোসেন মোয়াজ্জেম হোসেনের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ১৬ জুন রাজধানীর শাহবাগ থেকে মোয়াজ্জেম হোসেনকে গ্রেফতার করে ডিএমপি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর