মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

শ্রুতি হাসান তামিল থেকে তেলুগু দাপিয়ে বলিউডে : এবার বলিউড থেকে হলিউডে পা রাখছেন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ২২ জুন, ২০১৯
  • ৬৬১ সময় দেখুন

শুধুমাত্র বলিউড নয়, তামিল থেকে তেলুগু দাপিয়ে বেড়ান ভারতের প্রভাবশালী অভিনেতা ও রাজনীতিবীদ কমল হাসান কন্যা শ্রুতি হাসান। ভারত দাপট দেখিয়ে এবার হলিউডে পা রাখছেন তিনি। অভিনয় ছাড়াও কণ্ঠশিল্পী ও কম্পোজার হিসেবেও সুখ্যাতি রয়েছে শ্রুতির।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, আমেরিকান টিভি সিরিজ ট্রেডস্টোনে ডেবিউ করতে চলেছেন শ্রুতি হাসান। বুরনি ফিল্ম সিরিজের থেকেই এই গল্পের অনুপ্রেরণা। এই সিরিজ তৈরি করছেন টিম ক্রিং। এছাড়াও সিরিজটিতে রয়েছেন রামিন বাহারানি , বেন স্মিথ, জেফ্রি উইনার, জাস্টিন লেভি, ব্র্যাডলি থমাস। রামিন বাহারানি এই সিরিজের পরিচালক।

২০০৯ সালে অ্যাকশনধর্মী ‘লাক’ সিনেমায় প্রাপ্তবয়স্ক অভিনেত্রী হিসেবে অভিষেকের পূর্বে শিশু শিল্পী হিসেবে, তিনি সিনেমার গান গাইতেন এবং অতিথি শিল্পী হিসেবে অভিনয় করতেন। ২০১২ সালে ‘গাব্বার সিং’ এ অক্ষয় কুমারের সঙ্গে অভিনয় করে ব্যাপক সফলতা পান। দক্ষিণ ভারতীয় ভাষার সঙ্গীতশিল্পী হিসেবেও ব্যাপক জনপ্রিয়তা রয়েছে তার।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর