বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

কড়াইল বস্তিতে আগুন জ্বলছে : আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট কাজ করছে

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১২৫ সময় দেখুন

ঢাকা, ২৫ নভেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): রাজধানীর তেজগাঁওয়ের কড়াইল বৌবাজার বস্তিতে লাগা আগুনের তীব্রতা বেড়েছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট কাজ করছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এ তথ্য নিশ্চিত করেন। এর আগে বিকাল ৫টা ২২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

 

আগুন লাগার খবর পেয়ে প্রথমে সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে; পরে আরও চারটি ইউনিট যোগ দেয়।

 

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

এ বিষয়ে ফায়ার সার্ভিসের জনসংযোগ বিভাগের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, “বিকাল ৫টা ২২ মিনিটে কড়াইল বস্তিতে আগুন লাগার খবর পাই। বর্তমানে ১৬টি ইউনিট কাজ করছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর