তপু বড়ুয়া-জেলা প্রতিনিধি (রাঙ্গামাটি), ১৬ মার্চ ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): সম্প্রতি ইউপিডিএফ সদস্য নির্মল খীসাকে হত্যার প্রতিবাদে রবিবার (১৬ মার্চ ২০২৫) বিকালে কুদুকছড়ি নির্বানপুর বন বিহারের মূল থেকে কুদুকছড়িতে বিক্ষোভ মিছিল হয়।

 

মিছিলটি রাঙামাটি–খাগড়াছড়ি সড়ক হয়ে কুদুকছড়ি বাজার প্রদক্ষিণ করে বড় মহাপুরুম উচ্চ বিদ্যালয়ের মূল ফটকে সমাবেশে মিলিত হয়।

 

এতে পাহাড়ি ছাত্র পরিষদ,গণতান্ত্রিক যুব ফোরাম, হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের রাঙামাটি জেলা শাখাসমূহ এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন এবং বিভিন্ন স্থানে নির্মল খীসার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।