ইন্টারন্যাশনাল ডেস্ক, ২৩ ডিসেম্বের২০২৪ইং (ঢাকা টিভি রিপোর্ট): তুরস্কের একটি হাসপাতাল ভবনে একটি অ্যাম্বুলেন্স হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই পাইলটসহ চারজন নিহত হয়েছেন। খবর আনাদোলুর। রবিবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মুগলা প্রদেশের এ দুর্ঘটনা ঘটে।
প্রদেশের গভর্নর ইদ্রিস আকবিয়িক জানিয়েছেন, হেলিকপ্টারটি মুগলার মেন্টেস জেলার ট্রেনিং অ্যান্ড রিসার্চ হাসপাতালের ছাদ থেকে উড্ডয়নের সময় ভবনের সঙ্গে সংর্ষের পরপরই সেটি বিধ্বস্ত হয়। এতে বিধ্বস্ত হওয়ায় হেলিকপ্টারের দুই পাইলট, একজন চিকিৎসক এবং একজন স্বাস্থ্যকর্মী প্রাণ হারান।
এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি শোক এবং সমবেদনা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।
গভর্নর ইদ্রিস আকবিয়িক আরও জানিয়েছেন, দমকল, স্বাস্থ্য ও পুলিশের দল এবং দুর্যোগ ও জরুরী ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এএফডি) কর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন।
দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে উল্লেখ করে আকবিয়িক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত কুয়াশার কারণে পাইলট দেখতে পাননি।
তিনি আরও বলেন, এ ঘটনায় কোনো রোগী ও হাসপাতালের ভেতরে কোনো ক্ষতি হয়নি।