আজ ২১ জুলাই মঙ্গলবার ইউনাইটেডে হাসপাতালে আগুনে দগ্ধ হয়ে নিহত চার পরিবারকে ১ কোটি ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত।

এর আগে ১৫ জুলাই কোভিড-১৯ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আগুন লেগে মারা যাওয়া পাঁচ রোগীর পরিবারকে ১৫ দিনের মধ্য ৩০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়ার জন্য ইউনাইটেড হাসপাতালে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

গত ২৭ মে রাতে ইউনাইটেড হাসপাতালে আগুনের ঘটনায় চিকিৎসাধীন পাঁচ রোগীর মৃত্যু হয়। এরা সবাই হাসপাতালটির মূল ভবনের বাইরে একটি অস্থায়ী তাঁবুতে তৈরি করা করোনাভাইরাস ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।