মিস ইউনিভার্স প্রতিযোগিতার সাত দশকের দীর্ঘ ইতিহাসে নানা সময়ে নানা বিতর্ক সামনে এসেছে। তবে ২০২৩ সালে ইন্দোনেশিয়ার আসরে যে ঘটনাটি ঘটেছিল, তা প্রতিযোগিতার স্বচ্ছতা ও নৈতিকতার ভিত নাড়িয়ে দিয়েছিল। সে বছরের ২৯ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত জাকার্তায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অংশ নেওয়া কয়েকজন নারী অভিযোগ করেন যে, আয়োজকেরা তাঁদের একান্ত গোপনীয়তা লঙ্ঘন করে শরীর পরীক্ষা করতে বাধ্য করেছিলেন। জেনে নেওয়া যাক এমন একটি ঘটনা, যা পুরো প্রতিযোগিতাকে প্রশ্নবিদ্ধ করেছিল। ঘটনাটি প্রকাশ্যে আসার পর ইন্দোনেশিয়াজুড়ে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। ‘মিস ইউনিভার্স’, আবেদনময়ী তারকা থেকে বিতর্ক, বারবার ফিরেছেন নেহা।
ঘটনাটি ছিল চরম আপত্তিকর। প্রতিযোগীদের দাবি, চূড়ান্ত পর্বের দুই দিন আগে ১ আগস্ট তাঁদের শরীর বা শরীরে কোনো দাগ, সেলুলাইট কিংবা ট্যাটু আছে কি না, তা দেখার অছিলায় পোশাক খুলতে বলা হয়। এ সময় সেখানে প্রায় দুই ডজন মানুষ উপস্থিত ছিলেন, যাদের মধ্যে পুরুষও ছিলেন। বিষয়টি প্রতিযোগিতার মূল কর্মসূচির অংশ ছিল না, অথচ আয়োজকদের নির্দেশের মুখে প্রতিযোগীরা প্রতিবাদ করার সাহস হারিয়ে ফেলেছিলেন। হঠাৎ করে পোশাক খুলতে বলা হলে তিনি হতভম্ব হয়ে পড়েন।
অভিযোগকারীদের আইনজীবী মেলিসা আংগ্রায়েনি জানান, হোটেল বলরুমে নিয়ে গিয়ে নারীদের অন্তর্বাস খুলতে বাধ্য করা হয়েছিল। এমনকি পাঁচজন প্রতিযোগী অভিযোগ করেন, টপলেস অবস্থায় থাকা অবস্থায় তাঁদের ছবিও তোলা হয়। এসব ছবি তোলা হয়েছিল কারো অনুমতি ছাড়াই। এই পরিস্থিতিতে প্রতিযোগীদের ব্যক্তিগত মর্যাদার হানি ঘটেছিল বলে মনে করছেন অনেকেই। ঘটনাটি নিয়ে কথা বলতে গিয়ে আইনজীবী মেলিসা বলেন, যে প্রতিযোগিতা নারীর মর্যাদা ও আত্মবিশ্বাস বাড়ানোর কথা, সেখানে নারীদেরই বস্তু হিসেবে বিবেচনা করা হয়েছে।
ঘটনার রেশ ধরে আগস্ট মাসেই অনেক প্রতিযোগী পুলিশের দ্বারস্থ হন। দ্য জাকার্তা পোস্টের তথ্যানুযায়ী, অন্তত আটজন প্রতিযোগী আয়োজক প্রতিষ্ঠানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন। ইন্দোনেশিয়ার ২০২২ সালের যৌন সহিংসতাবিরোধী আইনের আলোকে পুলিশ তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ, জবানবন্দি ও নথিপত্র পর্যালোচনার পাশাপাশি ভুক্তভোগীদের মনঃসামাজিক সহায়তা দেওয়ার ব্যবস্থাও নেওয়া হয়। হোটেলের সিসিটিভি ফুটেজ পরীক্ষা, সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ এবং অভিযোগকারীদের বক্তব্য নেওয়ার উদ্যোগ নেওয়া হয়।
ইন্দোনেশিয়ার নারীর প্রতি সহিংসতা প্রতিরোধবিষয়ক জাতীয় কমিশন পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করে। তারা স্পষ্টভাবে জানায়, সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণ মানেই নিজের শরীর ও ব্যক্তিগত গোপনীয়তার অধিকার ছেড়ে দেওয়া নয়। অভিযোগকারী নারীদের সাহসের প্রশংসা করে তাদের ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছিল এই কমিশন।
তদন্তের এক পর্যায়ে ফ্র্যাঞ্চাইজি পরিচালক পপি কাপেলা অভিযোগের সঙ্গে নিজের সংশ্লিষ্টতা অস্বীকার করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি দাবি করেন যে, তিনি প্রতিযোগীদের এমন শারীরিক পরীক্ষার নির্দেশ দেননি এবং বিষয়টি সম্পর্কে তিনি অবগত ছিলেন না। প্রথম দিকে ছয়জনের অভিযোগের খবর প্রকাশিত হয়। আয়োজক পপি কাপেলার অস্বীকার অভিযোগের কেন্দ্রে ছিল ইন্দোনেশিয়ায় মিস ইউনিভার্সের ফ্র্যাঞ্চাইজি পরিচালনাকারী প্রতিষ্ঠান পিটি কাপেলা স্বস্তিকা কারিয়া।
অবশেষে ২০২৪ সালের ৭ মার্চ জাকার্তার কেন্দ্রীয় জেলা আদালত এই মামলার রায় প্রদান করেন। আদালত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়ার প্রধান পরিচালন কর্মকর্তা অ্যান্ডারিয়া সারাহ দেউইয়াকে ইলেকট্রনিক মাধ্যমে যৌন সহিংসতার দায়ে দোষী সাব্যস্ত করেন। বিচারিক নথিতে উল্লেখ করা হয় যে, অভিযুক্ত কর্মকর্তার মুঠোফোনে চারজন প্রতিযোগীর শরীরের বিভিন্ন অংশের ১৭টি ছবি সংরক্ষিত ছিল। এই অপরাধের দায়ে আদালত তাঁকে এক বছর চার মাসের কারাদণ্ড দিয়েছেন। পরে এ ঘটনায় একজন আয়োজক কর্মকর্তার কারাদণ্ডও হয়। আরেক প্রতিযোগীর অভিযোগ, তাঁকে এমন কিছু ভঙ্গিতে দাঁড়াতে বলা হয়েছিল, যা তাঁর কাছে ছিল অত্যন্ত অপমানজনক। পরে অভিযোগকারীর সংখ্যা আরও বাড়ে।
এই ঘটনার পর মিস ইউনিভার্স কর্তৃপক্ষ ইন্দোনেশিয়ার স্থানীয় আয়োজক প্রতিষ্ঠানের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে ফেলে। এটি কেবল প্রতিযোগীদের জন্য ন্যায়বিচার পাওয়ার ঘটনা ছিল না, বরং সৌন্দর্য প্রতিযোগিতার নামে অনৈতিক চর্চার বিরুদ্ধে একটি কঠোর বার্তা হিসেবেও বিবেচিত হচ্ছে। সৌন্দর্য প্রতিযোগিতার নামে এমন অভিজ্ঞতা শুধু প্রতিযোগীদের ব্যক্তিগত মর্যাদায় আঘাত করেনি, প্রশ্ন তুলেছিল পুরো আয়োজনের নিরাপত্তা ও নৈতিকতা নিয়ে।