জাহাঙ্গীর হোসেন-জেলা প্রতিনিধি (পাবনা), ২৪ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট):  পাবনার ঈশ্বরদীতে আধিপত্য বিস্তার ও ব্যবসায়িক বিরোধকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষের রেশ ধরে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই ঘটনার পর পরিস্থিতি পর্যালোচনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। মঙ্গলবার সকালে তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা ও ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পরিবর্তনের দাবি জানান। তারা অত্যন্ত চতুরতার সঙ্গে এ ধরনের বর্বরোচিত ও ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছেন।

পরিদর্শনকালে মঞ্জুরুল ইসলাম অভিযোগ করেন, সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে যুবদল ও বিএনপির নেতাকর্মীরা জামায়াত নেতাদের বাসভবনে অগ্নিসংযোগ করেন। তার ভাষ্যমতে, ওসির প্রত্যক্ষ নেতৃত্বে বিভিন্ন মোড়ে পাহারা বসিয়ে এই পরিকল্পিত হামলা ও অগ্নিসংযোগ চালানো হয়েছে। তিনি দাবি করেন, স্থানীয় আওয়ামী লীগ নেতাদের কাছ থেকে অবৈধ সুবিধা নিয়ে ওসি তাদের সুরক্ষার ব্যবস্থা করছেন। ক্ষতিগ্রস্তদের সরকারিভাবে ক্ষতিপূরণ প্রদান এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার জোর দাবি জানান তিনি। তিনি আরো বলেন, ‘হামলা ও অগ্নিসংযোগে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সরকারের পক্ষ থেকে তার ক্ষতিপূরণ দিতে হবে।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খান, সহকারী সেক্রেটারি এস এম সোহেল এবং ঈশ্বরদী উপজেলা জামায়াতের আমির মো. সাইদুল ইসলামসহ স্থানীয় দায়িত্বশীল নেতাকর্মীরা। সোমবার রাতে উপজেলার মাঝদিয়া এলাকায় এসব হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। সংঘর্ষ চলাকালে গোলাগুলির ঘটনায় মিজান খাঁ, রিফাত হোসেন, রিশাদ হোসেন, রবিউল ইসলাম ও মহিদুল ইসলামসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। জামায়াতের কোনো নেতাকর্মীর বাড়িঘর পোড়ানো হয়নি।’। আহত অন্যদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ঈশ্বরদী পৌর বিএনপির বহিষ্কৃত সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু এবং স্থানীয় নদীপথের কাঁকন বাহিনীর মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল।

এর পাশাপাশি বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়েও জাকারিয়া পিন্টুর সমর্থকদের সঙ্গে জামায়াত নেতাকর্মীদের বিরোধ চলে আসছিল। সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগ-সমর্থিত কাঁকন বাহিনীর বিরুদ্ধে জাকারিয়া পিন্টুর ভাই ও স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা মেহেদী হাসানের অনুসারীরা মিছিল বের করলে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত সাত থেকে আটজন গুলিবিদ্ধ হন।

জাকারিয়া পিন্টুর সমর্থকদের দাবি, তারা একটি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন, তখন কাঁকন বাহিনী ও জামায়াত কর্মীরা অতর্কিতে তাদের ওপর গুলি ছোড়ে। অন্যদিকে জামায়াতের নেতাকর্মীদের ভাষ্য ভিন্ন। সাঁড়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুর রাজ্জাক অভিযোগ করেন, বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের নাম ব্যবহার করে পরিকল্পিতভাবে তাদের বাড়িঘরে হামলা চালিয়েছে। ওই রাতে জামায়াতের নেতাকর্মী আব্দুর রাজ্জাক, ছমির মেম্বার ও নুরুল ইসলামসহ অনেকের বাড়ি ভাঙচুর এবং আটটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয় বলে তারা দাবি করেছেন। এসময় আটটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব মেহেদী হাসান বলেন, জামায়াতের কারও বাড়ি পোড়েনি। তিনি দাবি করেন, যার বাড়ি পুড়েছে তিনি বিএনপি করেন এবং ওই বাড়ি থেকেই ছাত্রদল কর্মীদের লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। এই পরস্পরবিরোধী দাবির প্রেক্ষিতে ঈশ্বরদী থানার ওসি মো. আশাদুর রহমান জানান, এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দায়ের করেননি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ কঠোর পদক্ষেপ নেওয়া হবে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।