যুক্তরাষ্ট্রের শীর্ষ ফুটবল লিগ মেজর লিগ সকারে (এমএলএস) অনন্য নজির স্থাপন করলেন বাংলাদেশি বংশোদ্ভূত কিশোর ফুটবলার কাভান সুলিভান। ফিলাডেলফিয়া ইউনিয়নের এই অ্যাটাকিং মিডফিল্ডার ২০২৬ মৌসুমের এমএলএস ‘বর্ষসেরা তরুণ খেলোয়াড়’ নির্বাচিত হয়েছেন। মাত্র ১৭ বছর ৫৬ দিন বয়সে এই স্বীকৃতি পেয়ে তিনি লিগটির ইতিহাসে সর্বকনিষ্ঠ বিজয়ী হওয়ার রেকর্ড গড়েছেন। ২০২০ সালে এই পুরস্কার প্রবর্তনের পর থেকে এবারই প্রথম কোনো কিশোর এমন ঈর্ষণীয় সাফল্য পেল। ফিলাডেলফিয়া ইউনিয়নের এই প্রতিভাবান অ্যাটাকিং মিডফিল্ডার ২০২৬ মৌসুমের এমএলএস ‘বর্ষসেরা তরুণ খেলোয়াড়’ নির্বাচিত হয়েছেন। ২০০৪ সালের ১ জানুয়ারি বা তারপরে জন্ম নেওয়া খেলোয়াড়দের মধ্য থেকে সেরা পারফরমারকে এই স্বীকৃতি দেওয়া হয়। ১৯৯৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত ‘বর্ষসেরা নবাগত খেলোয়াড়’ পুরস্কার দেওয়ার পর ২০২০ সাল থেকে এমএলএস এই বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার প্রবর্তন করে।
সেরা পারফরমার নির্বাচনের এই প্রক্রিয়ায় এমএলএস ক্লাবগুলোর কারিগরি কর্মকর্তা, সংবাদমাধ্যম এবং পেশাদার ফুটবলারদের ভোট নেওয়া হয়। সুলিভান মোট ভোটের ৬৫.০৬ শতাংশ পেয়ে নিরঙ্কুশভাবে শীর্ষস্থান দখল করেছেন। এর মধ্যে সংবাদমাধ্যমের ৮০ শতাংশ এবং সতীর্থ খেলোয়াড়দের ৬০.৩৪ শতাংশ ভোট ছিল তার ঝুলিতে। এই অর্জনের পথে তিনি পেছনে ফেলেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় দলের দুই উদীয়মান খেলোয়াড় জুলিয়ান হল ও আদ্রি মেহমেতিকে। তিনটি ভোটিং ক্যাটাগরির প্রতিটিতেই সবার ওপরে ছিলেন তিনি—যার মধ্যে সংবাদমাধ্যমের ৮০ শতাংশ এবং সতীর্থ পেশাদার খেলোয়াড়দের ৬০.৩৪ শতাংশ ভোট পেয়েছেন। এই দৌড়ে তিনি পেছনে ফেলেছেন যুক্তরাষ্ট্র জাতীয় দলের দুই উদীয়মান সতীর্থ নিউইয়র্ক রেড বুলসের জুলিয়ান হল (দ্বিতীয়) ও আদ্রি মেহমেতিকে (তৃতীয়)।
নিজের প্রথম পূর্ণাঙ্গ এমএলএস মৌসুমে কাভান সুলিভান দেখিয়েছেন দুর্দান্ত ছন্দ। ২৯টি ম্যাচে মাঠে নেমে ৯টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ১৪টি গোল। সব মিলিয়ে ২৩টি গোলে সরাসরি অবদান রেখে তিনি এক মৌসুমে কোনো কিশোর খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ গোল ও অ্যাসিস্টের রেকর্ড গড়েছেন। এছাড়া টানা ১০ ম্যাচে গোলে অবদান রেখে লিগের কিশোরদের মধ্যে দীর্ঘতম ধারাবাহিকতার নজিরও তিনি নিজের করে নিয়েছেন। এই অসামান্য পারফরম্যান্সের কারণে গত সেপ্টেম্বরে তিনি এমএলএস ‘মাসসেরা খেলোয়াড়’ হওয়ারও গৌরব অর্জন করেছিলেন। ২৯ ম্যাচে মাঠে নেমে ৯টি গোল করার সঙ্গে সতীর্থদের দিয়ে করিয়েছেন ১৪টি গোল, অর্থাৎ সব মিলিয়ে ২৩টি গোলে সরাসরি অবদান রেখেছেন তিনি।
ক্লাব ফুটবলের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও দ্রুত এগিয়ে চলেছেন এই তরুণ। গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের মূল জাতীয় দলে অভিষেক হওয়া সুলিভান ১৭ বছর ৫ দিন বয়সে গোল করে দেশের ফুটবল ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতার খেতাব জেতেন। উল্লেখ্য, কাভানের নানি সুলতানা বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন। তার পরিবারের সঙ্গে বাংলাদেশের নিবিড় সংযোগ রয়েছে এবং কাভানের দুই ভাই রোনান ও ডেকলান সুলিভান ইতোমধ্যেই বাংলাদেশের বয়সভিত্তিক জাতীয় ফুটবল দলের প্রতিনিধিত্ব করেছেন। কাভান সুলিভানের সঙ্গে বাংলাদেশের নাড়ির টান বেশ গভীর।