বর্তমান সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন দায়িত্ব নেওয়ার পর থেকেই দেশের সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে কোনো পূর্বঘোষণা ছাড়াই আকস্মিক পরিদর্শন চালিয়ে যাচ্ছেন। নীতিনির্ধারণী পর্যায়ের কোনো কর্মকর্তার মাঠপর্যায়ে গিয়ে সরাসরি হাসপাতালের অভ্যন্তরীণ চিত্র দেখা এবং রোগী ও তাঁদের স্বজনদের সাথে কথা বলার এমন উদ্যোগ নিঃসন্দেহে ইতিবাচক। কারণ পূর্বনির্ধারিত পরিদর্শনে কর্তৃপক্ষ সবকিছু সাময়িকভাবে সাজিয়ে-গুছিয়ে রাখার সুযোগ পায়, যা প্রকৃত চিত্রকে আড়াল করে দেয়। স্বাস্থ্য সংস্কারের সদিচ্ছা আছে, বাস্তবায়ন নেই কেন। স্বাস্থ্য খাতে সংকটের বৃত্ত ও পণ্ডশ্রমের গল্প। মন্ত্রী যদি মাঠপর্যায়ে গিয়ে সমস্যাগুলো বোঝেন, তাঁর সহকর্মী ও ঊর্ধ্বতন কর্মকর্তারাও যদি একই বাস্তবতা উপলব্ধি করেন এবং সবাই মিলে সমাধানের উদ্যোগ নেন, তাহলেই এই পরিদর্শন জনগণের কাজে আসবে। ড. সৈয়দ আব্দুল হামিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক এবং আহ্বায়ক, অ্যালায়েন্স ফর হেলথ রিফর্মস বাংলাদেশ (এএইচআরবি) মতামত লেখকের নিজস্ব।
আকস্মিক পরিদর্শনের মাধ্যমে মন্ত্রী চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি, জনবল ও ওষুধের সংকট, যন্ত্রপাতির অকার্যকারিতা, অপরিচ্ছন্ন পরিবেশ, দালালদের দৌরাত্ম্য এবং রোগীদের খাবারের মান সরাসরি যাচাই করতে পারছেন।
মাঠপর্যায়ের এই অভিজ্ঞতা একজন নীতিনির্ধারকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে গত ৭ মার্চ নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে ২১ জন চিকিৎসকের মধ্যে মাত্র ৮ জনের উপস্থিতি পাওয়া ছিল একটি বড় সতর্কবার্তা। এছাড়া ২০ মে খুলনা জেনারেল হাসপাতালে জলাতঙ্কের টিকার সংকট এবং রোগীদের বাইরে থেকে টিকা কিনতে বাধ্য হওয়ার মতো ঘটনাগুলো পরিদর্শনের প্রয়োজনীয়তাকে সামনে নিয়ে এসেছে। সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করা কতটা যৌক্তিক।
বাগেরহাটের বিভিন্ন হাসপাতালে সরকারি ওষুধ ও চিকিৎসাসামগ্রীর অব্যবস্থাপনা এবং ২৯ আগস্ট হবিগঞ্জ সদর হাসপাতালে গিয়ে জনবলসংকট, অপরিচ্ছন্নতা ও দালাল চক্রের বিরুদ্ধে সরাসরি অভিযোগ শোনার ঘটনাগুলো স্বাস্থ্য খাতের ভঙ্গুর দশাকেই তুলে ধরেছে। কিন্তু এসব ঘটনার পর মন্ত্রীর অসন্তোষ প্রকাশ, ধমক দেওয়া বা তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থার খবর সংবাদমাধ্যমে ফলাও করে প্রচার করা হলেও, দীর্ঘমেয়াদে সেই হাসপাতালগুলোর সেবার মান কতটা উন্নত হচ্ছে, তা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ফলে রোগীরা প্রতিদিন যে বাস্তবতার মুখোমুখি হন, তা মন্ত্রীর চোখে ধরা না–ও পড়তে পারে। কখনো কখনো মন্ত্রীর অসন্তোষ, ধমক বা হুঁশিয়ারিও সংবাদ ও সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনার বিষয় হয়ে উঠছে।
গত ১৫ অক্টোবর বিডিনিউজের একটি অনুসন্ধানী প্রতিবেদনে কুমিল্লা, হবিগঞ্জ ও সিলেটের কয়েকটি হাসপাতালের পরিদর্শনের পরবর্তী পরিস্থিতির চিত্র উঠে এসেছে। এতে দেখা গেছে, পরিদর্শনের কয়েক দিন বা কয়েক সপ্তাহের জন্য শৃঙ্খলায় কিছুটা উন্নতি হলেও কিছুদিন পর সমস্যাগুলো আগের অবস্থায় ফিরে আসে। ওষুধের সংকট, জনবলঘাটতি ও রোগীদের চরম ভোগান্তি অব্যাহত থাকে। অর্থাৎ শুধু পরিদর্শন বা শাস্তিমূলক ব্যবস্থা দিয়ে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। তবে পরিদর্শনের উদ্দেশ্য যেন কাউকে প্রকাশ্যে বিব্রত করা বা শাস্তি দেওয়ার মধ্যে সীমাবদ্ধ না থাকে।
হাসপাতালের অধিকাংশ সংকটের পেছনে কেবল চিকিৎসক বা পরিচালকের ব্যক্তিগত অবহেলা দায়ী নয়। অনেক ক্ষেত্রে অনুমোদিত পদের বিপরীতে জনবল না থাকা, প্রয়োজনীয় বাজেট বরাদ্দ না হওয়া কিংবা বরাদ্দের নমনীয় ব্যবহারের অভাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া যন্ত্রপাতি দ্রুত মেরামতের প্রশাসনিক জটিলতা, আউটসোর্সিং ব্যবস্থাপনায় ত্রুটি এবং হাসপাতাল পরিচালনার নিজস্ব সীমাবদ্ধতাও সেবার মানকে বাধাগ্রস্ত করছে।
স্বাস্থ্য খাতের সংস্কারে আরও কিছু কাঠামোগত প্রতিবন্ধকতা রয়েছে। বিশেষ করে এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, গণপূর্ত অধিদপ্তর এবং ন্যাশনাল ইলেকট্রো-মেডিকেল ইকুইপমেন্ট মেইনটেন্যান্স ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং সেন্টারের মতো সহযোগী প্রতিষ্ঠানগুলো থেকে সময়মতো সহযোগিতা না পাওয়ার কারণে অনেক উন্নয়নকাজ থমকে থাকে। তাছাড়া অডিট আপত্তির ভয়, ক্রয়প্রক্রিয়ার জটিলতা এবং প্রভাবশালী ঠিকাদারদের হস্তক্ষেপ সিদ্ধান্ত গ্রহণে অতিরিক্ত সতর্কতার সৃষ্টি করে, যার ফলে অনেক সময় বরাদ্দকৃত অর্থও সঠিকভাবে ব্যয় করা যায় না।
মন্ত্রীর প্রতিটি পরিদর্শন বা ধমক যদি গণমাধ্যমের প্রধান আলোচ্য বিষয় হয়ে ওঠে, তবে সরকারি স্বাস্থ্যব্যবস্থার একটি নেতিবাচক ভাবমূর্তি তৈরি হয়, যা সাধারণ মানুষের আস্থা কমিয়ে দেয়। অথচ লক্ষ্য হওয়া উচিত সরকারি স্বাস্থ্যসেবার ওপর জনগণের আস্থা ফিরিয়ে আনা। স্বাস্থ্য খাতের সত্যিকারের পরিবর্তনের জন্য প্রয়োজন সমন্বয়, প্রাতিষ্ঠানিক উদ্যোগ এবং ধারাবাহিক জবাবদিহি। এখানেই একটি মৌলিক বিষয় বোঝা প্রয়োজন।
এই উদ্যোগকে আরও কার্যকর করতে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের নিয়মিত মাঠপর্যায়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। স্বাস্থ্য প্রতিমন্ত্রী, স্বাস্থ্যসেবা বিভাগ ও স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব, অধিদপ্তরগুলোর মহাপরিচালকসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের সপ্তাহে অন্তত একটি করে হাসপাতাল আকস্মিকভাবে পরিদর্শনের কর্মপরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। অন্তত আগামী এক থেকে দুই মাস মন্ত্রণালয় ও অধিদপ্তরের এসব কর্মকর্তাদের সরাসরি মাঠপর্যায়ে উপস্থিতি নীতিনির্ধারক ও বাস্তবায়নকারীদের মধ্যে এক ধরনের সমন্বয় গড়ে তুলবে।
পরিদর্শনের সময় শুধু অনিয়ম বা অনুপস্থিতি চিহ্নিত করাই লক্ষ্য হওয়া উচিত নয়, বরং জনবল, ওষুধের মজুত, যন্ত্রপাতির কার্যকারিতা এবং বাজেট ব্যবহারের সক্ষমতাও নির্দিষ্ট কাঠামো অনুযায়ী নথিভুক্ত করতে হবে। এই অভিজ্ঞতা থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে পরবর্তীতে মন্ত্রণালয় পর্যায়ে পর্যালোচনা সভা করা জরুরি। সেখানে সমস্যাগুলোকে ব্যক্তিগত অবহেলা, প্রশাসনিক দুর্বলতা কিংবা নীতিগত সীমাবদ্ধতা—এই ভাগে বিভক্ত করে করণীয় নির্ধারণ করতে হবে। তবে পরিদর্শনকে শুধু অনিয়ম ধরার অভিযান হিসেবে না দেখে হাসপাতালের বাস্তব সক্ষমতা ও সীমাবদ্ধতা বোঝার একটি নিয়মিত প্রক্রিয়ায় পরিণত করতে হবে।
যেসব সমস্যার সমাধান মন্ত্রণালয়ের একক সিদ্ধান্তে সম্ভব নয়, সেসব ক্ষেত্রে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা বাঞ্ছনীয়। সরকারি হাসপাতালের সব সমস্যা রাতারাতি দূর করা সম্ভব না হলেও একটি সুপরিকল্পিত ও সমন্বিত প্রচেষ্টাই পারে স্বাস্থ্য খাতের স্বাস্থ্য ফিরিয়ে আনতে।