বাংলাদেশের তৈরি পোশাক খাতে চতুর্থ গ্রেডের শ্রমিকদের প্রকৃত আয় কত, তা নিয়ে বর্তমানে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আনুষ্ঠানিক আলোচনায় সাধারণত এই গ্রেডের একজন শ্রমিকের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা হিসেবে উল্লেখ করা হয়। তবে পোশাক কারখানা মালিকদের দাবি, প্রকৃত চিত্র ভিন্ন। ওভারটাইম, উৎসব ভাতা, অর্জিত ছুটি নগদায়ন এবং নিয়মিত হাজিরা বোনাস যোগ করলে একজন শ্রমিক মাস শেষে গড়ে ১৯ হাজার ৫২০ টাকা পান। সামগ্রিকভাবে পুরো পোশাকশিল্পে শ্রমিকরা গড়ে ২২ হাজার টাকা মজুরি পান, যা দেশের অন্য যেকোনো শিল্প খাতের তুলনায় বেশি। পোশাক কারখানায় কর্মরত একজন ৪র্থ গ্রেডের শ্রমিক (হেলপার, থ্রেড কাটার, লাইন সহকারী) কতো টাকা মজুরি পান, তা নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। কিন্তু ওভারটাইমসহ অন্যান্য সুবিধা যোগ করলে তার টেক-হোম বা হাতে পাওয়া অর্থ দাঁড়ায় প্রায় ১৯ হাজার ৫২০ টাকা। মূল্যস্ফীতির চাপে শ্রমিক, সক্ষমতা নিয়ে চিন্তায় মালিক। গ্রেড-৪ শ্রমিকের টেক-হোম ১৯,৫২০ টাকা, সব গ্রেডে গড় মজুরি ২২,০৫১ টাকা। এই হিসাবের মধ্যে মাসে ৭৮ ঘণ্টা ওভারটাইম, উৎসব ভাতার মাসিক গড়, অর্জিত ছুটি নগদায়ন ও ৩০০ টাকা হাজিরা বোনাস ধরা হয়েছে। তবে বাস্তবে কারখানা, কাজের ধরন ও ওভারটাইমের সুযোগভেদে শ্রমিকের আয় কম-বেশি হতে পারে।

মালিকপক্ষ বলছে, শুধু মূল বেতন বা মাসিক নির্ধারিত মজুরি দিয়ে শ্রমিকের প্রকৃত আয় ও ব্যয়ের চিত্র বোঝা সম্ভব নয়।

মজুরি কাঠামোতে থাকা টেক-হোম বেতনের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বর্তমান কাঠামো অনুযায়ী প্রথম গ্রেডের একজন সিনিয়র অপারেটর, প্যাটার্ন মেকার বা কাটিং অপারেটরের প্রকৃত আয় দাঁড়ায় ২৩ হাজার ৬৬০ টাকা। দ্বিতীয় গ্রেডের শ্রমিকের ক্ষেত্রে এই আয় ২২ হাজার ৪১৬ টাকা এবং তৃতীয় গ্রেডের শ্রমিকের জন্য তা ২১ হাজার ২৩৪ টাকা। সব গ্রেড মিলিয়ে শ্রমিকদের গড় আয় প্রায় ২২ হাজার ৫১ টাকা। তাদের যুক্তি, মজুরি নির্ধারণের ক্ষেত্রে জীবনযাত্রার ব্যয় এবং পরিবারের সদস্য সংখ্যার পাশাপাশি এই টেক-হোম আয়ের হিসাবটি বিবেচনায় রাখা জরুরি। কোন গ্রেডে কত বেতন: বর্তমান মজুরি কাঠামো অনুযায়ী গ্রেড-১ (সেলাই, কাটিং, আয়রনিং, ফিনিশিংয়ের সিনিয়র অপারেটর; প্যাটার্ন মেকার; স্যাম্পল মেকার; স্ক্রিন প্রিন্টার; সিনিয়র ডাইং অপারেটর) শ্রমিকের মাসিক মোট মজুরি ১৫ হাজার ৩৫ টাকা। গ্রেড-২ (সেলাই, কাটিং, ফিনিশিং, কোয়ালিটি কন্ট্রোল অপারেটর; সিনিয়র হেলপার (বিশেষায়িত কাজের), সিনিয়র কলার জয়েন্টার, সিনিয়র কাফ মেকার) শ্রমিকের মোট মজুরি ১৪ হাজার ২৭৩ টাকা, টেক-হোম ২২ হাজার ৪১৬ টাকা। গ্রেড-৩ (জুনিয়র অপারেটর, অভিজ্ঞ হেলপার, ফোল্ডার, প্যাকার, ট্যাগিংম্যান, সুইং সহকারী) শ্রমিকের মোট মজুরি ১৩ হাজার ৫৫০ টাকা, হাতে পান ২১ হাজার ২৩৪ টাকা। এ ক্ষেত্রে খাদ্য ও খাদ্যবহির্ভূত ব্যয়, শিল্পাঞ্চলের বাড়িভাড়া, পরিবারের সদস্যসংখ্যা, উপার্জনক্ষম ব্যক্তির সংখ্যা এবং মৌলিক চাহিদা পূরণের ব্যয় বিবেচনায় নেওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

পোশাক শিল্পের সাথে সংশ্লিষ্ট অন্য খাতগুলোর মজুরি তুলনামূলক পর্যালোচনায় দেখা গেছে, ওষুধের মতো উন্নত খাতে ১৩ হাজার ৭৫০ টাকা, সিমেন্ট শিল্পে ১২ হাজার টাকা এবং স্টিল শিল্পে ১০ হাজার ৬৫০ টাকার মতো মজুরি দেওয়া হয়। চামড়া ও পাদুকা শিল্পে প্রস্তাবিত মজুরি ১১ হাজার ৯০০ টাকা। মালিকদের মতে, গত ১৬ বছরে সরকারি খাতের তুলনায় পোশাক শিল্পে মজুরি বৃদ্ধি হয়েছে প্রায় ৩১৬.৬৭ শতাংশ, যা উল্লেখযোগ্য। অন্য শিল্পখাতের বেতন কাঠামো: তৈরি পোশাকের সঙ্গে অন্য শিল্প খাতের মজুরি কাঠামো পর্যালোচনা করে দেখা গেছে, ওষুধ খাতে ১৩ হাজার ৭৫০ টাকা, হোসিয়ারি শিল্পে ১২ হাজার ৮০ টাকা, সিমেন্ট শিল্পে ১২ হাজার টাকা, স্টিল শিল্পে ১০ হাজার ৬। পক্ষান্তরে সরকারি কর্মচারীদের বেতন ১৫ বছর পর ১৪২ শতাংশ বৃদ্ধি করা হয়েছে, যেখানে পোশাক খাতের শ্রমিকদের মজুরি গত ১৬ বছরে ৩১৬.৬৭ শতাংশ বাড়ানো হয়েছে। অন্য শিল্পখাতের বেতন কাঠামো: তৈরি পোশাকের সঙ্গে অন্য শিল্প খাতের মজুরি কাঠামো পর্যালোচনা করে দেখা গেছে, ওষুধ খাতে ১৩ হাজার ৭৫০ টাকা, হোসিয়ারি শিল্পে ১২ হাজার ৮০ টাকা, সিমেন্ট শিল্পে ১২ হাজার টাকা, স্টিল শিল্পে ১০ হাজার ৬৫০ টাকা, প্লাস্টিক শিল্পে ৮ হাজার টাকা। 13, 750, 12, 80, 10, 650, 8, 7, 275, 14, 11, 900.

তবে শিল্পের সক্ষমতা বর্তমানে বড় ধরনের চাপের মুখে রয়েছে। গত তিন বছরে উৎপাদন খরচ ২৫ থেকে ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিদ্যুৎ ও গ্যাসের দাম যথাক্রমে ৪৩ শতাংশ ও ৩৩.৩৩ শতাংশ বাড়ানো হয়েছে। এছাড়া বন্দর চার্জ, পরিবহন খরচ এবং ব্যাংকের সুদের হার বৃদ্ধির কারণে ছোট ও মাঝারি কারখানাগুলো মারাত্মক সংকটে পড়েছে। এর মধ্যে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের গড় এফওবি মূল্য ২.৫৬ শতাংশ হ্রাস পেয়েছে এবং যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপের ফলে প্রতিযোগিতা সক্ষমতা কমেছে। একদিকে উৎপাদন খরচ বৃদ্ধি, অপরদিকে রপ্তানি মূল হ্রাস- এই উভয় সংকট পরিস্থিতিতে শুধুমাত্র টাকা অবমূল্যায়ন (রিটেনশন ভ্যালুর উপর) ও কিছুটা উৎপাদনশীলতা বৃদ্ধির কল্যাণে অধিকাংশ পোশাক কারখানা টিকে আছে। বিদ্যুতের দাম ৪৩ শতাংশ, ডিজেলের দাম ২৩.৮৫ শতাংশ এবং বন্দর চার্জ ৪১ শতাংশ বেড়েছে; ব্যাংক সুদের হার ৯ শতাংশ থেকে ১২–১৬ শতাংশ হয়েছে, পরিবহন খরচ বেড়েছে প্রায় ১৫ শতাংশ। পাশাপাশি যুক্তরাষ্ট্রের বাড়তি ১০–২০ শতাংশ শুল্ক আরোপের ফলে বাড়তি চাপ তৈরি হয়েছে। এর বাইরে ক্রেতাদের বিলম্বিত পেমেন্টের ফলে ফ্যাক্টরিং খরচ বাড়ছে এবং ওয়ার্কিং ক্যাপিটাল আটকে থাকছে। এই ৭৮ শতাংশ ছোট ও মাঝারি শ্রেণির কারখানার আর্থিক সক্ষমতা অনেক কম। কোনো অযৌক্তিক দাবির প্রেক্ষিতে সিদ্ধান্ত গ্রহণ করা হলে তা অধিকাংশ পোশাক শিল্প প্রতিষ্ঠানের, বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি খাতের জন্য মারাত্মক ধ্বস বয়ে আনবে।

রপ্তানি আয়ের চিত্রও আশঙ্কাজনক। ২০২১-২২ অর্থবছরের ৪২.৬ বিলিয়ন ডলার থেকে ধারাবাহিকভাবে কমে ২০২৪-২৫ অর্থবছরে তা ৩৯.৩ বিলিয়ন ডলারে নেমে আসে। সবশেষ ২০২৫-২৬ অর্থবছরে রপ্তানি আয় আরও কমে দাঁড়িয়েছে ৩৮.৭ বিলিয়ন ডলারে। এসব কারণে ২০২৩ সাল থেকে এখন পর্যন্ত প্রায় ২৮৭টি কারখানা বন্ধ হয়ে গেছে এবং প্রায় এক লাখ ৭৫ হাজার শ্রমিক কর্মসংস্থান হারিয়েছেন।

নিম্নতম মজুরি বোর্ডের সভায় শ্রমিকপক্ষ দাবি করেছে সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা করার। তাদের প্রস্তাব অনুযায়ী চতুর্থ গ্রেডের শ্রমিকের মজুরি ৩২ হাজার এবং প্রথম গ্রেডের ৪৮ হাজার টাকায় নির্ধারণের কথা বলা হয়েছে। পক্ষান্তরে মালিকপক্ষ মজুরি ১৫ থেকে ১৬ হাজার টাকার আশেপাশে রাখার ইঙ্গিত দিয়েছে। বিজিএমইএ’র তথ্যমতে, ৫৭ শতাংশ কারখানা ১০ মিলিয়ন ডলারের কম রপ্তানি করে। ছোট ও মাঝারি এই কারখানাগুলোতে ১৫ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ করা হলে সেগুলো ০.৩ থেকে ০.৫ শতাংশ লোকসানে পড়বে। এতে প্রায় ১০ লাখ শ্রমিকের চাকরি ঝুঁকিতে পড়ার আশঙ্কা রয়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই–অক্টোবর সময়ে ৫.৮২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে, তবে সাম্প্রতিক মাসগুলোতে প্রবৃদ্ধি আবারও কমতে শুরু করেছে।

সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এই পরিস্থিতিতে মন্তব্য করেছে যে, শুধু পালটাপালটি দাবির ওপর নির্ভর না করে তথ্য-প্রমাণের ভিত্তিতে মজুরি নির্ধারণ করা প্রয়োজন। তাদের মতে, খাদ্য ও খাদ্যবহির্ভূত খরচ, বাড়িভাড়া এবং শিল্পের টিকে থাকার সক্ষমতাকে সমান্তরালভাবে মূল্যায়ন করতে হবে। পোশাক শিল্পে অস্থিরতা এড়াতে শ্রমিকদের সম্মানজনক আয় নিশ্চিত করার পাশাপাশি শিল্পের সুরক্ষা এবং কর্মসংস্থান টিকিয়ে রাখার জন্য একটি ভারসাম্যপূর্ণ সমঝোতা এখন অপরিহার্য।