বলিউডের অন্যতম বৈচিত্র্যময় অভিনেত্রী রাধিকা আপ্তে তাঁর প্রায় দুই দশকের দীর্ঘ অভিনয়জীবনে ‘বদলাপুর’, ‘মাঝি: দ্য মাউন্টেন ম্যান’, ‘অন্ধা ধুন’, ‘স্যাক্রেড গেমস’ কিংবা ‘লাস্ট স্টোরিজ’-এর মতো প্রশংসিত কাজ উপহার দিয়েছেন। বর্তমানে নেটফ্লিক্সের নতুন গ্যাংস্টার সিরিজ ‘আক্কা’-তে তাঁকে প্রধান চরিত্রে দেখা যাচ্ছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যারিয়ারের শুরু দিকের কাজ হারানোর ভয়, মাতৃত্বের চ্যালেঞ্জ এবং বর্তমান জীবনবোধ নিয়ে খোলামেলা আলোচনা করেছেন এই অভিনেত্রী। অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়া নিয়ে কী বললেন রাধিকা–বিজয়।

অভিনয় ক্যারিয়ারের শুরুর দিকে কাজের সুযোগ হারানোর তীব্র আশঙ্কায় রাধিকা যেকোনো মূল্যে কাজ করতে চাইতেন। অনেক সময় ভালো প্রস্তাব হাতছাড়া হওয়ার ভয়ে তিনি কোনো কাজই ফিরিয়ে দিতে পারতেন না। এমনকি এমন পরিস্থিতিও তৈরি হয়েছে যেখানে তিনি কোনো পারিশ্রমিক ছাড়াই অভিনয় করেছেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে তাঁর এই মানসিকতা পরিবর্তিত হয়েছে। রাধিকা জানান, এখন তাঁর মধ্যে আগের মতো কাজ পাওয়ার সেই তীব্র ক্ষুধা আর নেই। এই পরিবর্তনকে তিনি ইতিবাচকভাবেই দেখছেন, কারণ এখন তিনি প্রয়োজনবোধে খুব সহজেই কোনো কাজকে ‘না’ বলে দিতে পারেন। কারণ, সন্তানের বেড়ে ওঠার সময় দ্রুত পেরিয়ে যায়। এত কিছু করে কাকে কী প্রমাণ করতে চাইছি?’।

রাধিকার মতে, অভিনয়জগৎ সব সময়ই অনিশ্চয়তায় ঘেরা। আজ কাজ আছে মানেই কাল কাজ থাকবে এমন কোনো নিশ্চয়তা নেই। এছাড়া নিজেকে সব সময় প্রাসঙ্গিক রাখার যে চাপ, তা একসময় তাঁকে ভীষণ অস্থির করে তুলত। কোনো প্রস্তাব ফিরিয়ে দিলে তা যদি পরে অন্য কারো হাত ধরে সফল হতো, তবে ক্যারিয়ারের ক্ষতি হবে কি না—এমন শঙ্কাও তাঁকে তাড়া করত। তবে এখন সেই অস্থিরতা কাটিয়ে তিনি কাজের মধ্যে আনন্দ খুঁজে পাওয়ার চেষ্টা করেন।

মাতৃত্বকালীন অভিজ্ঞতার কথা বলতে গিয়ে রাধিকা জানান, সন্তানের জন্মের পর জীবন ও কাজের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গিতে বড় পরিবর্তন এসেছে। একসময় তিনি চেয়েছিলেন সন্তান জন্মের মাত্র এক সপ্তাহের মধ্যেই কাজে ফিরতে। কিন্তু বাস্তব অভিজ্ঞতা তাঁকে বুঝতে শিখিয়েছে, ওই সময়ে সন্তানের পাশে থাকা কতটা জরুরি। তিনি বলেন, দ্বিতীয়বার মা হওয়ার সুযোগ পেলে তিনি অবশ্যই ক্যারিয়ার থেকে লম্বা বিরতি নিতেন। শারীরিক ও মানসিকভাবে মাতৃত্বের চ্যালেঞ্জ অনেক গভীর, যা সামলাতে গিয়ে আগে তিনি নিজের ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছিলেন। তিনি জানান, সন্তান হওয়ার পর তাঁর শরীর স্বাভাবিক অবস্থায় ফিরতে প্রায় দুই বছর লেগেছিল। সেই সময়ে নিজেকে সব কিছু করার চাপে ক্লান্ত করে ফেলার যৌক্তিকতা নিয়ে এখন প্রশ্ন তোলেন তিনি। অভিনয়ের প্রতি ভালোবাসা অবশ্য কমেনি।

নতুন সিরিজ ‘আক্কা’-তে ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে কাজ করা রাধিকা বাস্তব জীবনে নিজেকে তখনই সবচেয়ে শক্তিশালী মনে করেন, যখন তিনি নিজের হয়ে কথা বলতে পারেন। তিনি বলেন, প্রয়োজনের সময় ‘না’ বলতে শেখাটাই তাঁর কাছে আসল শক্তি। অতীতে অনেক ক্ষেত্রে অনিচ্ছা সত্ত্বেও কাজ করে বাড়ি ফিরে অস্বস্তিতে ভুগেছেন এবং রাতে ঘুমাতে পারেননি, যা তাঁকে নিজের কাছে দুর্বল করে তুলেছিল। সাহসের সঙ্গে নিজের অবস্থানের জানান দিতে পারার মধ্যেই এখন তিনি আত্মবিশ্বাস খুঁজে পান।

এছাড়া সম্প্রতি অভিনেতা টাইগার শ্রফের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। রাধিকা পরিষ্কারভাবে জানান, হিংসার যেকোনো রূপের তিনি বিরোধী। তবে তাঁর নতুন সিরিজ ‘আক্কা’-র প্রেক্ষাপট কিছুটা সহিংস হলেও, সেখানে হিংসা কেবল চমক তৈরির জন্য নয়, বরং গল্পের প্রয়োজনে এসেছে। এটি উত্তরাধিকার ও ক্ষমতার লড়াইয়ের একটি গল্প, যেখানে টিকে থাকার সংঘাত অনিবার্য। তিনি বলেন, চরিত্রটি বেশ স্টাইলিশ এবং এমন চরিত্রে এর আগে তিনি কখনো কাজ করেননি, যা তাঁকে বেশ রোমাঞ্চিত করেছে। এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে রাধিকা বলেন, ‘কেউ এভাবে বন্দুক তুলে অন্য কাউকে গুলি করতে পারে না। তাঁর নতুন সিরিজ আক্কার গল্পে অবশ্য রয়েছে গ্যাংস্টারদের ক্ষমতার লড়াই, সংঘাত ও সহিংসতা। তবে তাঁর মতে, এই সিরিজে হিংসা কেবল দর্শককে চমকে দেওয়ার উপকরণ নয়, গল্পের প্রয়োজনেই এসেছে।