দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য, আগুন সন্ত্রাস ও আইনশৃঙ্খলা রক্ষায় বর্তমান সরকারের ব্যর্থতার প্রতিবাদে রাজধানী ঢাকায় বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার দুপুরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে অনুষ্ঠিত এই সমাবেশ থেকে দলটি শর্তসাপেক্ষে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে নামার ঘোষণা দেয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্পষ্টভাবে বলেন, সরকার যদি গণভোটের রায় মেনে নেয় এবং জুলাই সনদ বাস্তবায়ন করে, তবেই তারা জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে রাজপথে লড়াই করবে। তিনি জোর দিয়ে বলেন, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বশক্তি নিয়ে মাঠে নামতে প্রস্তুত।
বর্তমান সরকারের তীব্র সমালোচনা করে তিনি বলেন, সন্ত্রাসীদের ভয়ে পুলিশ থানা ছেড়ে পালিয়ে যাওয়ার নজির বিএনপি সরকার তৈরি করেছে। বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, যে মন্ত্রী নিজের জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলাতে পারছেন না, খোদ এমপি-মন্ত্রীদের বাড়িতে আওয়ামী সন্ত্রাসীদের আগুন দেওয়ার ঘটনা রুখতে পারছেন না, তাকে মন্ত্রিসভায় রাখা কতটা যুক্তিযুক্ত, তা প্রধানমন্ত্রীর পুনর্বিবেচনা করা প্রয়োজন।
গোলাম পরওয়ার প্রধানমন্ত্রীকে সতর্ক করে বলেন, বিএনপি নেতাদের বাড়ি থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতারের বিষয়টি সরকার ও বিএনপি কারোর জন্যই শুভ ফল বয়ে আনবে না। তিনি বলেন, আমরা সরকারকে এখনই পদত্যাগের কথা বলছি না, বরং ভুল পথ থেকে সরে এসে সঠিক সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানাচ্ছি। এরাই সরকারকে ব্যর্থ করে পতনের দিকে ঠেলে দেবে।
তিনি আরও বলেন, গণভোটের রায়ই চূড়ান্ত, এর সামনে সংসদীয় সংখ্যাগরিষ্ঠতার কোনো মূল্য নেই। দেশের ৭০ শতাংশ মানুষ গণভোটে হ্যাঁ ভোট দিয়ে সংবিধান সংস্কারের যে রায় দিয়েছে, তা বাস্তবায়ন করতে সংসদে বিল উত্থাপনের আহ্বান জানান তিনি। বিশেষ কমিটির কার্যক্রম বন্ধ করে দ্রুত সংবিধান সংস্কার পরিষদ গঠনেরও দাবি জানান তিনি। সংসদে সংখ্যাগরিষ্ঠতার সুযোগে আইন পাশ করা গেলেও সেই আইন টিকিয়ে রাখা যায় না।
সশস্ত্র বাহিনী দিবস প্রসঙ্গে তিনি বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর থেকে আজ পর্যন্ত প্রতিটি সংকটে সেনাবাহিনীর ভূমিকা অসামান্য। দেশপ্রেমিক সেনাবাহিনী সবসময়ই জনগণের পক্ষে অবস্থান নিয়েছে, যার প্রতি পুরো জাতি শ্রদ্ধাশীল। তাই জামায়াতে ইসলামীসহ পুরো জাতি সেনাবাহিনীকে শ্রদ্ধা জানিয়ে আসছে।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ৫ আগস্ট পালিয়ে যাওয়া গণহত্যায় জড়িতরা দেশজুড়ে নৈরাজ্য চালাচ্ছে, অথচ সরকার তা দমনে সম্পূর্ণ ব্যর্থ। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, জনগণের জানমালের সুরক্ষা দেওয়ার বদলে তিনি বিদেশ থেকে আসা এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, যারা এদেশে গণহত্যা চালিয়ে। 2024, 5. মাওলানা রফিকুল ইসলাম খান আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের উদ্দেশে বলেন, যখন শেখ হাসিনার হাতে পুরো রাষ্ট্রযন্ত্র ছিল তখন তিনি পালিয়ে গেছে, আর এখন তিনি শূন্য হাতে বাংলাদেশে ফিরবে এটি কেবলই দিবাস্বপ্ন। সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের। 12.
সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, জাতীয় ঐক্য বিনষ্ট হওয়ার মূল কারণ জুলাই সনদ বাস্তবায়ন না করা। এটি বাস্তবায়ন হলে কোনো অপশক্তিই আর দেশে অরাজকতা সৃষ্টি করতে পারবে না।
ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন সরকারের প্রতি প্রশ্ন রেখে বলেন, যেখানে বিএনপি সরকার নিজেদের এমপি-মন্ত্রীদেরই রক্ষা করতে পারছে না, সেখানে সাধারণ জনগণকে তারা কীভাবে সুরক্ষা দেবে? তিনি বলেন, আওয়ামী সন্ত্রাসীদের হাত থেকে বাঁচতে হলে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। ভারত থেকে ৭ বছরের ট্রেনিং নিয়ে দেশে আসা সালাউদ্দিন আহমেদকে স্বরাষ্ট্রমন্ত্রী করে বিএনপি সরকার নিজেদের পতন ডেকে আনছে।
সমাবেশে ডাকসু ভিপি সাদিক কায়েম অভিযোগ করেন, অতীতে জামায়াতকে ঠেকাতে বিএনপি আওয়ামী লীগের সঙ্গে লিয়াজো করেছিল, যার খেসারত আজ তাদের দিতে হচ্ছে। তিনি সতর্ক করে বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না করলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।
ঢাকা মহানগরী দক্ষিণের আমির ও সাবেক সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল সমাবেশের সভাপতিত্ব করেন। তিনি বলেন, আওয়ামী লীগ বিদেশ থেকে বাংলাদেশে নৈরাজ্য ছড়াচ্ছে কিন্তু সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে অতিরিক্ত মাখামাখি বন্ধ না করলে বর্তমান সরকার সফল হতে পারবে না। সভায় সংগঠনের কেন্দ্রীয় নেতারা ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।