কক্সবাজারের রামু উপজেলার মিঠাছড়ি রেলক্রসিংয়ে শুক্রবার বিকেলে ট্রেনের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন, যাদের অবস্থা আশঙ্কাজনক। আহত দুজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান জানান, দুর্ঘটনাস্থলেই একজন মারা যান। বাকি দুজন হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন। তাৎক্ষণিকভাবে নিহত ও আহত ব্যক্তিদের নাম-পরিচয় পাওয়া যায়নি।