নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ডাকা লকডাউন সাধারণ মানুষ ও পরিবহন চালকদের কাছ থেকে কোনো সাড়া পায়নি। বৃহস্পতিবার ১৯ নভেম্বর ভোরে মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজা থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত সরেজমিনে দেখা গেছে, দূরপাল্লার বাস ও ট্রাকসহ সকল ধরনের যানবাহন নিয়মিত সূচি অনুযায়ী চলাচল করছে। নিষিদ্ধ সংগঠনের কোনো নেতাকর্মীকে কোথাও দেখা যায়নি।

সকাল ৫টা থেকে ১১টা পর্যন্ত মহাসড়কের বিভিন্ন পয়েন্টে স্বাভাবিক কর্মচাঞ্চল্য লক্ষ্য করা গেছে। দাউদকান্দির বলদা খালের কনফেকশনারি ব্যবসায়ী সোহান জানান, তারা প্রতিদিনের মতোই ব্যবসা পরিচালনা করছেন। কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোডের ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, কোনো হরতাল বা লকডাউনের প্রভাব এখানে নেই, সবকিছু স্বাভাবিক রয়েছে। এছাড়া বুড়িচং উপজেলার নিমসার বাজারেও অন্যান্য দিনের মতো পাইকারি ক্রেতাদের ভিড় ছিল বলে জানিয়েছেন ব্যবসায়ী মামুনুর রশিদ। দাউদকান্দি বলদা খালের কনফেকশনারী দোকানদার সোহান বলেন, প্রতিদিনের ন্যায় আমরা স্বাভাবিকভাবেই আমাদের ব্যবসাযয়িক কাজ পরিচালনা করছি।

চট্টগ্রাম থেকে ঢাকাগামী কাভার্ডভ্যান চালক ফরহাদ হোসেন জানান, রাত একটায় চট্টগ্রাম থেকে রওনা দিয়ে সকাল সাতটায় চান্দিনা পৌঁছান। দীর্ঘ এই যাত্রাপথে তিনি কোনো প্রতিবন্ধকতা বা সমস্যার সম্মুখীন হননি। এদিকে কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু জানান, মহাসড়কে যেকোনো অরাজকতা ঠেকাতে তাদের অঙ্গসংগঠনের কর্মীরা সারারাত সতর্ক অবস্থানে ছিল। তিনি আরও বলেন, দেশের মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে তারা আইন-শৃঙ্খলা বাহিনীকে সব ধরনের সহযোগিতা করছেন। যান চলাচল মানুষের চলাচল এবং মানুষের কাছে মনে হচ্ছে না যেন আজকে কিছু ডেকেছে কেউ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান জানান, মহাসড়কের ১০৪ কিলোমিটার এলাকাজুড়ে আইন-শৃঙ্খলা বাহিনী টহল দিচ্ছে। কোথাও কোনো ধরনের আপত্তিকর বা বিশৃঙ্খল ঘটনার খবর পাওয়া যায়নি এবং জনজীবন সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১০৪ কিলোমিটার এলাকায় কোন ধরনের আপত্তিকর ঘটনা ঘটেনি।