ঢাকা, ১৭ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): রাজধানীর ফুলবাড়িয়ায় নতুন একটি মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি কর্মচারী হাসপাতাল ব্যবস্থাপনা শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গত ৯ নভেম্বর মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে ঢাকার ফুলবাড়িয়ায় ‘সরকারি কর্মচারী মেডিকেল কলেজ’ স্থাপনের সরকারি মঞ্জুরি প্রদানের কথা উল্লেখ করা হয়েছে। এত সংকটে সরকারি ১৬ মেডিকেল কলেজ, তবু আসছে আরও।
এর আগে ২০২৫ সালে রাজধানীর জুরাইনে ‘ব্যারিস্টার রফিকুল হক মেডিকেল কলেজ’ নামে আরেকটি নতুন স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠানের অনুমোদন দেওয়া হয়। প্রতিষ্ঠানটিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকেই ৫০ জন শিক্ষার্থী নিয়ে নিয়মিত একাডেমিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিনা খরচে চীনে উচ্চশিক্ষার সুযোগ বাংলাদেশি শিক্ষার্থীদের, আবেদন যেভাবে।
বর্তমানে দেশে মোট মেডিকেল কলেজের সংখ্যা ১১০টি। এর মধ্যে ৩৭টি সরকারি এবং ৬৬টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। এছাড়া আর্মড ফোর্সেস, আর্মি ও নেভি পরিচালিত মেডিকেল কলেজ রয়েছে ৭টি। এদিকে নতুন এই মেডিকেল কলেজ ছাড়াও ঠাকুরগাঁও, নরসিংদী ও শেরপুরে সরকারি মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।