ধরুন, গাজীপুরের একটি পোশাক কারখানার মালিক রাতে হিসাবের খাতা খুললেন। খরচ আর ক্রেতার দেওয়া টাকা দুই কলাম মিলিয়ে তিনি দেখলেন, লাভের ঘরটি প্রায় খালি। অন্যদিকে ইউরোপের ক্রেতা সাফ বলে দিয়েছেন—দাম এক টাকা বাড়লে অর্ডার ভিয়েতনামে চলে যাবে, আর কর্মী কমিয়ে প্রযুক্তি ব্যবহার করতে হবে। কারণ হিসেবে তিনি বলেছেন, দেশে বছরে প্রায় ৯ শতাংশ মূল্যস্ফীতি, ফলে বেতন-ভাতা বাড়াতেই হচ্ছে; অথচ আমেরিকা ও ইউরোপের ক্রেতারা দাম বাড়াতে রাজি নন, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে জনবলের ওপর নির্ভরতা কমাতে চাপ দিচ্ছেন। এই ঘটনাটি বিচ্ছিন্ন নয়; চলতি বছরের ৮ জুন বাংলাদেশের শীর্ষস্থানীয় একটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জানান, তাদের ৭৫ হাজার কর্মীর মধ্যে প্রায় ১০ হাজার ছাঁটাইয়ের পরিকল্পনা চলছে। ফলে তিনি অন্ধভাবে সবাইকে ছাঁটাই না করে একটি যৌক্তিক ভারসাম্য বজায় রাখবেন।
পুঁজিবাদী সংস্কৃতি ও অটোমেশনের ফাঁদ
কেবল পোশাক কারখানা নয়, কম খরচ করে যতটা সম্ভব বেশি আয় করার মরিয়া প্রচেষ্টাই হলো পুঁজিবাদী সংস্কৃতির প্রধান বৈশিষ্ট্য। কারখানার শেডে দিনরাত ২৪ ঘণ্টা অবিরাম পণ্য উৎপাদন চলতে থাকবে। মানুষ দিয়ে কাজ করালে যেখানে ক্লান্তি ও বিরতির প্রয়োজন হয়, সেখানে রোবট ও এআই-এর ব্যবহারে উৎপাদন ব্যয় কমে আসে। জুতা, প্লাস্টিক থেকে শুরু করে সব শিল্পপ্রতিষ্ঠানই এখন এআই-এর দিকে ঝুঁকছে। কিন্তু বাহ্যিক দৃষ্টিতে এটি একটি চমৎকার ব্যবসায়িক মডেল মনে হলেও, মুদ্রার অপর পিঠটি অত্যন্ত ভয়ংকর। উৎপাদন তো হলো, বাজার পণ্যে সয়লাবও হলো; কিন্তু এই পণ্য কিনবে কে? যে লাখ লাখ মানুষ এআই ও রোবটের কারণে চাকরি হারাল, তাদের তো টাকা নেই। মানুষের হাতে যদি ক্রয়ক্ষমতাই না থাকে, তাহলে রাতদিন ২৪ ঘণ্টা রোবট দিয়ে উৎপাদন করা ওই বিস্কুট, পোশাক বা জুতা তো অবিক্রীত পড়ে থাকবে। নিজস্ব এআই অবকাঠামো গড়ে তোলা প্রয়োজন। এআই নিয়ে অতি ভয় ও অতি প্রত্যাশা কেন অমূলক। কারখানায় রোবট দিয়ে কাজ করালে কোনো কর্মীর ছুটির প্রয়োজন হয় না, তাদের কোনো ক্লান্তি নেই, এমনকি মাস শেষে বেতন-বোনাস বা ইনক্রিমেন্ট দেওয়ারও কোনো ঝামেলা নেই। এআই সাম্রাজ্য: এক নতুন বিশ্বব্যবস্থার উত্থান ও পতন। এআই নিয়ে মার্কিন অবস্থানে চীনের আপত্তি কেন। এআই ইস্যুতে কেন বিশ্বনেতাদের এক হতে হবে। প্রথম স্তর—যাঁরা কাজ হারাবেন, তাঁদের রক্ষা করা।
এআই ছাঁটাইয়ের ফাঁদ বা লেঅফ ট্র্যাপ
সম্প্রতি বিবিসির ‘গ্লোবাল’ অনুষ্ঠানে ‘দ্য এআই লেঅফ ট্র্যাপ’ (এআই ছাঁটাইয়ের ফাঁদ) শীর্ষক একটি গবেষণাপত্র নিয়ে আলোচনা হয়েছে। গবেষক জেরি টুকালিস ও ব্রেট ফোক ব্যাখ্যা করেছেন, কোম্পানিগুলো খরচ কমানোর জন্য এআই দিয়ে কর্মীদের প্রতিস্থাপন করলে শেষ পর্যন্ত তারাই গ্রাহক হারাবে। জেরি টুকালিস একটি উদাহরণ দিয়েছেন: মনে করুন, বাজারে একটি বিশাল কোম্পানি আছে যারা একচেটিয়া ব্যবসা করে। সেই কোম্পানির সিইও এআই প্রযুক্তি ব্যবহার করে ৯০ শতাংশ কর্মীকে ছাঁটাই করলেন। কিন্তু তার কর্মীরাই তো বাজারের অন্যান্য ১০০টি কোম্পানির পণ্য কিনত। যখন প্রতিটি কোম্পানি একই চিন্তা করে কর্মী ছাঁটাই করতে শুরু করে, তখন সামগ্রিক বাজারে ক্রয়ক্ষমতা ধসে পড়ে এবং কোম্পানিগুলো চরম লোকসানের মুখে পড়ে, যা একটি ভয়াবহ আর্থসামাজিক বিপর্যয় ডেকে আনে। প্রযুক্তিগতভাবে এগিয়ে থাকা দেশের বেসরকারি স্মার্ট খাতগুলোতে ইতিমধ্যেই ছাঁটাই শুরু হয়েছে, নতুন লোক নিয়োগ কমছে। তাই নিশ্চিতভাবেই বলা যায়, ধীরে ধীরে দেশের বিস্কুট বা খাদ্য প্রক্রিয়াজাতকরণ কোম্পানিসহ সবাই একই পথ ধরবে। ‘জবের বন্যা’ বনাম হাজার হাজার ছাঁটাই ও বুলডোজারতন্ত্র। নির্বিচার আমলা ছাঁটাই ট্রাম্পকে যেভাবে নিঃসঙ্গ করবে। গবেষক জেরি টুকালিস ও ব্রেট ফোক এই গবেষণাপত্রে ঠিক এমন একটি পরিস্থিতির কথাই তুলে ধরেছেন, যেখানে এআই মানুষের কাজ কেড়ে নেওয়ার মতো যথেষ্ট উন্নত হয়ে উঠেছে। তা ছাড়া আমার কর্মীরা তো আর শুধু আমার পণ্যই কিনত না, তারা তো বাজারের অন্যান্য ১০০টি কোম্পানির পণ্যও কিনত।’। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে জেরি টুকালিস প্রাচীন গ্রিক মহাকাব্য ‘অডিসি’-এর একটি চমৎকার রূপক ব্যবহার করেছেন। মহাকাব্যে দেখা যায়, ওডিসিউস সাইরেনদের মায়াবী গান ও মৃত্যুর ফাঁদ থেকে বাঁচতে নিজেকে জাহাজের মাস্তুলের সঙ্গে শক্ত করে বেঁধে রাখতে বলেছিলেন। গবেষকেরা বলছেন, করপোরেট কোম্পানিগুলোকেও কর্মী ছাঁটাইয়ের ক্ষেত্রে ঠিক সেভাবেই নিজেদের সংযত বা নিয়ন্ত্রণ করতে হবে। তাই গবেষকেরা বলছেন, এই সমস্যার সমাধানে রাষ্ট্রের বা নীতিনির্ধারকদের সরাসরি বাহ্যিক হস্তক্ষেপ প্রয়োজন। ঠিক যেভাবে পরিবেশদূষণ রোধে কার্বন ট্যাক্স আরোপ করা হয়। এ ছাড়া যেসব কোম্পানি কর্মীদের ছাঁটাই না করে চাকরিতে বহাল রাখবে, তাদের সরকার থেকে বিশেষ ভর্তুকি প্রদানেরও প্রস্তাব দিয়েছেন তাঁরা। উন্নত বিশ্ব এই সতর্কবার্তা শুনে ঝুঁকিটা অন্তত চিনেছে এবং দুই স্তরে ভাবছে।
বিশ্বব্যাপী কর্মসংস্থানের ঝুঁকি
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এক বিশ্লেষণ অনুযায়ী, কৃত্রিম বুদ্ধিমত্তা বিশ্বব্যাপী প্রায় ৪০ শতাংশ চাকরিতে প্রভাব ফেলতে যাচ্ছে।
আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা সতর্ক করে বলেছেন, বেশির ভাগ ক্ষেত্রেই এআই সামগ্রিক বৈষম্যকে বাড়িয়ে তুলবে।
বিখ্যাত বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকস-এর গবেষণায় দেখা গেছে, বিশ্বজুড়ে প্রায় ৩০ কোটি (৩০০ মিলিয়ন) পূর্ণকালীন চাকরি এআই অটোমেশনের কারণে হুমকির মুখে রয়েছে। গোল্ডম্যান স্যাকস-এর তথ্য অনুযায়ী, আগামী দিনে বিশ্ববিদ্যালয় পাস করা তরুণদের জন্য কর্মবাজারে প্রবেশ করা এক দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়াবে। গত ১২ অক্টোবর বিশ্বব্যাংকের সম্মেলনে ক্রিস্টালিনা জর্জিয়েভা এআইকে ‘ধীরে চলা সুনামি’ হিসেবে অভিহিত করেছেন এবং সিঙ্গাপুরের রাষ্ট্রপতি থারমান ষণ্মুগারত্নম মহামারির সময়ের সহায়তাগুলোকে স্থায়ী কাঠামোগত নীতি হিসেবে ভাবার আহ্বান জানিয়েছেন।
বাংলাদেশে প্রযুক্তির প্রভাব ও প্রস্তুতি
আমাদের দেশের প্রেক্ষাপটে পরিস্থিতি আরও জটিল। ‘অ্যাসেসমেন্ট অব টেকনোলজিক্যাল ট্রানজিশন ইন দ্য অ্যাপারেল সেক্টর অব বাংলাদেশ’-এর হিসাবে, স্বয়ংক্রিয়করণের ফলে উৎপাদন প্রক্রিয়াগুলোতে জনবল কমেছে ৩০ দশমিক ৫৮ শতাংশ; আর কাটিং ধাপে এই হার ৪৮ দশমিক ৩৪ শতাংশ।
এটুআই ও আইএলওর যৌথ গবেষণা বলছে, যন্ত্রায়নে পাঁচটি খাতের ৫৩ লাখ ৮০ হাজার মানুষের কর্মসংস্থান ঝুঁকিতে রয়েছে। গ্রাফিক ডিজাইনারসহ সৃজনশীল খাতের অনেকে বেকার। সাম্প্রতিক বিভিন্ন বৈশ্বিক গবেষণা ও প্রতিবেদন রীতিমতো শিউরে ওঠার মতো পরিসংখ্যান হাজির করছে।
২০৪১ সালের মধ্যে পোশাক খাতের ২৭ লাখ বা ৬০ শতাংশ কর্মী চাকরি হারাতে পারেন।
২০২৬ সালের নভেম্বরে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর অগ্রাধিকারমূলক বাজার সুবিধা কমে যাওয়ায় দামের চাপ বাড়বে।
অথচ এই ঝড়ের মুখোমুখি হওয়ার আগেই আমাদের প্রথম সিঁড়িটি ভাঙা—স্নাতক বেকারত্ব ১৩ দশমিক ৫৪ শতাংশ এবং প্রায় ৮ লাখ ৮৫ হাজার স্নাতক বেকার ঘুরে বেড়াচ্ছেন।
দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো যেখানে ‘এআই সামাজিক নিরাপত্তা কর’ বা ‘রোবট ট্যাক্স’ চালুর কথা ভাবছে, সেখানে আমরা যদি এখনই সঠিক নীতিগত সিদ্ধান্ত নিতে ব্যর্থ হই, তবে চরম সম্পদবৈষম্য ও সামাজিক অস্থিরতা তৈরি হওয়া কেবল সময়ের অপেক্ষা।