ঢাকা, ১০ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): সারাদেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১০ নভেম্বর) পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও আটজন প্রাণ হারিয়েছেন। এ সময়ে সারাদেশে নতুন করে ১ হাজার ৫৯৫ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ৮ জনের মধ্যে ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭ জন এবং খুলনা বিভাগে ১ জন রয়েছেন।
সর্বশেষ তথ্যমতে, মারা যাওয়া আটজনের মধ্যে সাতজন ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এবং একজন খুলনা বিভাগের বাসিন্দা।
নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে (সিটি করপোরেশন ব্যতীত) ১৯৬ জন, ময়মনসিংহ বিভাগে ৭৩ জন, চট্টগ্রাম বিভাগে ২০৬ জন, খুলনা বিভাগে ২২০ জন, রাজশাহী বিভাগে ২২৯ জন, রংপুর বিভাগে ৭১ জন, বরিশাল বিভাগে ২১১ জন এবং সিলেট বিভাগে ২০ জন চিকিৎসা নিচ্ছেন। এছাড়া রাজধানী ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩৬৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা ১ লাখ ৫৩ হাজার ৭৬৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ১৫৮ জন। বর্তমানে সারাদেশে মোট ৬ হাজার ১৩৬ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭৪ জনে। তাদের মধ্যে চিকিৎসার পর হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৪৭ হাজার ১৫৮ জন।