১৭৮ জন যাত্রী নিয়ে বেঙ্গালুরু থেকে লখনৌর উদ্দেশে যাত্রা শুরু করেছিল ইন্ডিগোর একটি ফ্লাইট। যাত্রাপথেই বিমানের শৌচালয় থেকে হাতে লেখা একটি হুমকি নোট উদ্ধার করেন এক যাত্রী। তাতে স্পষ্টভাবে লেখা ছিল, ‘বিমানটি হাইজ্যাক হতে চলেছে ঠিক ৬টা ৩০ মিনিটে, বার্তা অগ্রাহ্য করলে ফল ভোগ করতে হবে।’ হিন্দুস্তান টাইমস বাংলার এক প্রতিবেদনে বলা হয়, এক যাত্রী নোটটি বিমানের শৌচালয় থেকে উদ্ধার করেন।
ভয়ঙ্কর এই বার্তার বিষয়টি নজরে আসার পরই পাইলট দ্রুত এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় বিমানটি মাঝপথ থেকে ঘুরিয়ে পুনরায় বেঙ্গালুরুর কেম্পেগৌড়া বিমানবন্দরে অবতরণ করানো হয়। এরপরই বিমান ফিরে যায় বেঙ্গালুরুর কেম্পেগৌড়া বিমানবন্দরে।
অবতরণের পর পরই বিমানের সকল যাত্রীকে নিচে নামিয়ে আনা হয়। নিরাপত্তা বাহিনীর সদস্যরা পুরো বিমানে নিবিড় তল্লাশি চালান। পাশাপাশি ঘটনার কারণ ও উৎস অনুসন্ধানে পুলিশ যাত্রীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। দিওয়ালির উৎসবের আবহে এই ঘটনায় যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে দিওয়ালি উৎসবের সময়কালে বিমান ঘিরে এই হাইজ্যাকের হুমকি দেওয়া চিঠি নিয়ে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে।