শনিবার (৭ নভেম্বর) সৌদি আরবে মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছেন। তারা সবাই আল আবীর কোল্ড স্টোর ট্রেডিং কোম্পানির কর্মী বা তাদের পরিবারের সদস্য ছিলেন। তাদের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়।

কোম্পানির মার্কেটিং ম্যানেজার নুরুজ্জামান জানান, নিহতদের মধ্যে কোম্পানির স্টোরকিপার জিয়াউর রহমান, তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছেন।