গাজা উপত্যকাজুড়ে গত কয়েক দিনের ভারী বর্ষণ ও প্রবল ঝোড়ো বাতাসে বাস্তুচ্যুত মানুষের শত শত তাঁবু প্লাবিত হয়ে পড়েছে। ঝড়ের তাণ্ডবে বহু অস্থায়ী আশ্রয়কেন্দ্র পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, যার ফলে ইসরাইলি হামলায় ঘরহারা ফিলিস্তিনিরা নতুন করে চরম মানবিক সংকটের মুখে পড়েছেন। শীতের শুরুতেই এমন দুর্যোগপূর্ণ আবহাওয়ায় তাঁবুতে বসবাসরত পরিবারগুলোর দুর্ভোগ বহুগুণ বেড়ে গেছে। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার ফলে অস্থায়ী আশ্রয়কেন্দ্রগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে আশ্রয় নিয়েছিলেন ইসরাইলি হামলায় ঘরবাড়ি ছাড়তে বাধ্য হওয়া পরিবারগুলো।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলি সামরিক আগ্রাসন শুরুর পর থেকে ৫ নভেম্বর পর্যন্ত মোট ৭৪ হাজার ৬১৮ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৫ হাজার ৯২৫ জন আহত হয়েছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করে দখলদার ইসরাইল। একই সময়ে আহত হয়েছেন অন্তত ১ লাখ ৭৫ হাজার ৯২৫ জন।
এদিকে, ২০২৫ সালের ১০ অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পরও গাজায় ইসরাইলি বাহিনীর হামলা থামেনি। এই যুদ্ধবিরতির সময়কালে এখন পর্যন্ত আরও ১ হাজার ৬০২ জন ফিলিস্তিনি নিহত এবং ৫ হাজার ৭৯৯ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।