আন্তর্জাতিক বিমান সংস্থা এমিরেটস এয়ারলাইনসে কেবিন ক্রু পদে যোগ দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। ঢাকায় আগামী ১৫ নভেম্বর বিশেষ নিয়োগ কার্যক্রম পরিচালনা করা হবে। আবেদন যাচাই-বাছাই সাপেক্ষে নির্বাচিত প্রার্থীদের এই কার্যক্রমে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হবে।
আবেদনের যোগ্যতা ও শর্তাবলি
- প্রার্থীর বয়স কমপক্ষে ২১ বছর হতে হবে।
- শিক্ষাগত যোগ্যতা হিসেবে কমপক্ষে উচ্চমাধ্যমিক বা সমমান পাস হতে হবে।
- ইংরেজিতে কথা বলা ও লেখায় সাবলীল হতে হবে।
- গ্রাহকসেবা বা আতিথেয়তা খাতে কমপক্ষে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক।
- প্রার্থীর উচ্চতা কমপক্ষে ১৬০ সেন্টিমিটার হতে হবে।
- হাত প্রসারিত করে ২১২ সেন্টিমিটার উচ্চতা পর্যন্ত পৌঁছানোর শারীরিক সক্ষমতা থাকতে হবে।
- ইউনিফর্ম পরা অবস্থায় শরীরের দৃশ্যমান কোনো স্থানে ট্যাটু থাকা যাবে না।
অতিরিক্ত ভাষায় দক্ষতা থাকলে তা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। নিয়োগ কার্যক্রমের সময় প্রার্থীদের দুবাইয়ে জীবনযাপন, কাজের ধরন এবং দায়িত্ব সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হবে। এরপর দলগত কার্যক্রম ও অনলাইন পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই করা হবে এবং সবশেষে চূড়ান্ত সাক্ষাৎকার নেওয়া হবে। ৯ম শিক্ষক নিবন্ধন পরীক্ষা কবে, এনটিআরসিএ জানাল সময়।
আবেদন প্রক্রিয়া ও প্রয়োজনীয় নথিপত্র
আগ্রহী প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট ব্যবহারের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
নিয়োগ কার্যক্রমে অংশগ্রহণের জন্য আবেদনের নির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ করা হয়নি, তাই দ্রুত আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।
বাছাইপ্রক্রিয়ায় সফল হলে দ্রুত প্রয়োজনীয় ধাপ সম্পন্ন করতে প্রার্থীদের হালনাগাদ ইংরেজি জীবনবৃত্তান্ত, পাসপোর্ট বা বৈধ পরিচয়পত্র এবং শিক্ষাগত যোগ্যতার সনদের ডিজিটাল কপি প্রস্তুত রাখতে হবে।
চূড়ান্ত পর্যায়ে নিয়োগকারী দল প্রার্থীর কাজের প্রতি আগ্রহ এবং ব্যক্তিগত যোগ্যতা মূল্যায়ন করবেন।
- ইউরোপের ঘণ্টাপ্রতি বেতন যে ১০ দেশে সবচেয়ে বেশি।
- আবেদনের শেষ তারিখ।
- নিউজিল্যান্ড শিক্ষার্থী ভিসায় আনল চার পরিবর্তন।