শনিবার বেলা ১১টায় কুমিল্লা শিক্ষাবোর্ড মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম। এ বছর বোর্ডে গড় পাশের হার দাঁড়িয়েছে ৪৮ দশমিক ৪ শতাংশ। মোট ১ হাজার ৩১৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় কুমিল্লা শিক্ষাবোর্ড মিলনায়তনে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এসব তথ্য জানান।

বোর্ড সূত্রে জানা গেছে, চলতি বছর কুমিল্লা বোর্ড থেকে মোট ৯২ হাজার ১৬২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৫৫ হাজার ৪৩৪ জন মেয়ে এবং ৩৬ হাজার ৭২৮ জন ছেলে। সফলভাবে পাশ করেছে ৪৪ হাজার ৭২৭ জন। উত্তীর্ণদের মধ্যে ২৮ হাজার ৪১৫ জন ছাত্রী এবং ১৫ হাজার ৮৫৭ জন ছাত্র। পরিসংখ্যানে দেখা যায়, জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ৮২১ জন ছাত্রী এবং ৪৯২ জন ছাত্র রয়েছে। পাশের হার ও জিপিএ-৫ উভয় ক্ষেত্রেই ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে। এরমধ্যে মেয়ে পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে ৮২১, ছেলেরা জিপিএ-৫ পেয়েছে ৪৯২ জন।

মেয়েদের পাশের হার ৫১ দশমিক ২৬ শতাংশ এবং ছেলেদের পাশের হার ৪৩ দশমিক ১৭ শতাংশ। এছাড়া, কুমিল্লা শিক্ষাবোর্ডের ৪টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শতভাগ শিক্ষার্থী পাশ করেছে। বিপরীতে ১৫টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শতভাগ অকৃতকার্য হয়েছে এবং ১৫টি প্রতিষ্ঠান থেকে কেউ পাশ করতে পারেনি।