জাহাঙ্গীর হোসেন-জেলা প্রতিনিধি (পাবনা), ৩০ অক্টোবর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শুক্রবার বিকালে পাবনার সদর উপজেলার মালঞ্চি এলাকার সোনাপাতিলা বিলে বজ্রপাতে একই গ্রামের ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন।
স্থানীয় লোকজনের বরাত দিয়ে জানা যায়, সোনাপাতিলা বিলের পাশে নদীর নালায় বড়শি দিয়ে মাছ ধরছিলেন কয়েকজন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। এতে আরও তিনজন আহত হন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে