ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে বাংলাদেশে ফেরার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে গুঞ্জন শোনা যাচ্ছে, তা নিয়ে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ২৫ অক্টোবর সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, সরকারের অবস্থান এ বিষয়ে অত্যন্ত স্পষ্ট এবং তারা কোনো অস্থিরতা তৈরির সুযোগ দেবেন না। রোববার (২৫ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী শক্তির এমন অপচেষ্টা ও ষড়যন্ত্র শুরু থেকেই চলমান।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বাংলাদেশে কোনো অপশক্তি, পতিত শক্তি, পলাতক অপরাধী বা গণহত্যাকারীকে অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ দেওয়া হবে না। যারা গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে এবং শত শত মানুষের প্রাণহানির জন্য দায়ী, তাদের কোনো ধরনের অপতৎপরতা দেশে আর চলতে দেওয়া হবে না।

শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে তিনি জানান, পলাতক শেখ হাসিনাকে দেশে ফেরাতে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রতিবেশী দেশের কাছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বারবার অনুরোধপত্র পাঠানো হয়েছে। অতীতের ফ্যাসিবাদী শক্তি ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে বলে মন্তব্য করে তিনি জানান, সরকার যেকোনো মূল্যে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে দৃঢ়প্রতিজ্ঞ।