গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও সাতজন মারা গেছেন। শুক্রবার (২৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে জানানো হয়, এর মধ্যে কেবল সিলেট বিভাগেই তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ১০৪ জন এবং উপসর্গে ১ হাজার ১১০ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২১৪ জনে। দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে সিলেট বিভাগেই তিনজন মারা গেছেন।
একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ১৩৫ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫৫৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রামে ১৯৪ জন, বরিশালে ১১৫ জন, সিলেটে ৯৪ জন, ময়মনসিংহে ৬৫ জন, খুলনায় ৬০ জন, রংপুরে ২৪ জন এবং রাজশাহীতে ২০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।