দেশের বাজারে স্বর্ণের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে নতুন মূল্য তালিকা প্রকাশ করেছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে সংস্থাটির পক্ষ থেকে এ সিদ্ধান্ত জানানো হয় এবং তা একই দিন সকাল ১০টা থেকে সারাদেশে কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই এই সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাজুস। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে বাজুসের দেওয়া এক বিজ্ঞপ্তিতে সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে।

নতুন নির্ধারিত দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ এখন ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকায় বিক্রি হবে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।