কক্সবাজার সমুদ্র সৈকতের হিমছড়ি পয়েন্টে সাগরের ঢেউয়ের তোড়ে ভেসে গিয়ে চারজন পর্যটক প্রাণ হারিয়েছেন। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে গোসলে নামলে এই দুর্ঘটনা ঘটে। রামু থানার ওসি এ কে ফজলুল হক ও হিমছড়ি পুলিশ ফাঁড়ির আইসি সুমনাথ বসু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বুধবার বিকেলে তিনজনের মরদেহ উদ্ধার করা হলেও বৃহস্পতিবার সকালে আরও একজনের মরদেহ পাওয়া যায়। পরে তিনজনের লাশ উদ্ধার করা হয়।

হিমছড়ি পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সুমনাথ বসু জানান, ঢাকা ও চট্টগ্রাম থেকে আসা দুটি দলের পর্যটকরা সেখানে গোসলে নেমেছিলেন। এ সময় স্রোতের টানে পাঁচজন ভেসে যান। উদ্ধার হওয়া চার পর্যটকের পরিচয় হলো

  1. রাজধানীর উত্তরা দিয়াবাড়ির মো. বোরহান (২৩), সাইফুল ইসলাম (২৩) ও নাফিসুল হক (২২)।
  2. চট্টগ্রামের হারুনুর রশিদ (২৫)।
  3. নিবিড় নামে চট্টগ্রাম অঞ্চলের আরেক পর্যটক এখনো নিখোঁজ রয়েছেন।